এক্সপ্লোর

Ram Navami Clash In Dalkhola: বাংলায় রামনবমীর মিছিলে হিংসা ! বিরাট পদক্ষেপ NIA-র, গ্রেফতার ১৬

Ram Navami Clash In Dalkhola : আরও একটা রামনবমী প্রায় এসেই গেল। এবার গত বছরের রামনবমীর অশান্তির মামলায় ১৬ জনকে গ্রেফতার করল এনআইএ। 


উত্তর দিনাজপুর : ২০২৩ সালের ৩০ মার্চ । রামনবমীর ( Ram Navami )  মিছিল ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ( North Dinajpur, Dalkhola ) বেশ কিছু এলাকা। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে ওই বছরেরই ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তারপর আরও একটা রামনবমী প্রায় এসেই গেল। এবার সেই রামনবমীর অশান্তির মামলায় ১৬ জনকে গ্রেফতার করল এনআইএ। 

রামনবমীতে অশান্তি পাকানোর অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করে এনআইএ।  গত বছর ৩০ মার্চ ডালখোলায় রামনবমীর মিছিল ঘিরে প্রবল অশান্তি সৃষ্টি হয়। সেই ফুটেজ দেখে ১৬ জনকে গ্রেফতার করে এনআইএ । উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির গটনায় পুলিশের এফআইআরে ১৬২ জনের নাম রয়েছে। এপ্রিলে অশান্তির মামলার তদন্তভার যায় এনআইএ-র হাতে। তদন্ত শুরু করে ৬টি মামলা দায়ের করে এনআইএ । 

হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলা।  রাজ্য়ের তিন জেলার তিনটি পৃথক জায়গায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি বাঁধে। এই তিনটি ঘটনারই তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনাটি ঘটে ৩০ শে মার্চ। রামনবমীর দিনই। রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। পুলিশের গাড়ি থেকে বাস, টোটো, অটো, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওইদিনই  উত্তর দিনাজপুরের ডালখোলাতেও রামনবমীর মিছিল ঘিরে অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়।  কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।এর ঠিক ২ দিন পর, ২ এপ্রিল হুগলির রিষড়ায় রাম নবমী কেটে যাওয়ার পরও ফের অশান্তি বাধে।  ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! বাদ যায়নি কিছুই। দেখা যায়, একদিন নয়, প্রতিটা জায়গাতেই কার্যত ২-৩ দিন ধরে দফায় দফায় অশান্তি হয়।  এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। ওঠে NIA তদন্তের দাবি। একমাসের মধ্য়েই,  শিবপুর, রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায়, NIA তদন্তের নির্দেশ দেয়  কলকাতা হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে NIA-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। 

আরও বলুন :

মুকুল রায়ের বাড়িতে ইডি, বেশিরভাগ প্রশ্নেরই উত্তরেই মুকুল বললেন...

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget