এক্সপ্লোর

Ramkrishna Paramahamsa birth anniversary 2022: রামকৃষ্ণ পরমহংস দেব: সাধক-যুগপুরুষ-কালীসাধক

Ramkrishna Paramahamsa birth anniversary 2022: তখনও সিপাহি বিদ্রোহ হয়নি। দেশের রাজদণ্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ইংরেজি ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি হুগলির কামারপুকুরে জন্ম নিলেন যুগপুরুষ রামকৃষ্ণ।


তখনও সিপাহি বিদ্রোহ (sepoy mutiny) হয়নি। এ দেশের রাজদণ্ড তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের মুঠোয়। সালটা ১৮৩৬ খ্রীষ্টাব্দ। সেই বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলার হুগলি জেলার এক অজগ্রাম কামারপুকুরে জন্ম নিলেন এক যুগপুরুষ। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর কোল আলো করে এল এক শিশু। পরিবার নাম রেখেছিল গদাধর। পরে তাঁকেই সারা পৃথিবী চিনেছে রামকৃষ্ণ পরমহংস দেব (Ramkrishna Paramahamsa Dev) নামে। হিন্দুধর্মের অন্যতম এক সাধক-যুগপুরুষ-কালীসাধক। আজই তাঁর পবিত্র জন্মজয়ন্তী। প্রতিবছরের মতো এবারও সশ্রদ্ধায় তাঁর জন্মদিন পালিত হয়েছে বিভিন্ন জায়গায়। দেশ-বিদেশ জুড়ে তাঁর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করে টুইট করেছেন একাধিক গণমান্য ব্যক্তি।

শিশু বয়সে পিতৃহারা হন তিনি। তারপর যখন তাঁর বয়স ১৬। তখন তাঁর দাদা রামকুমারের সঙ্গে চলে আসেন কলকাতায়। ১৮৫৫ সালে রানি রাসমনির ঐকান্তিক চেষ্টায় তৈরি হয় দক্ষিণেশ্বর মন্দির। সেখানেই পুরোহিত হন গদাধর পন্ডিত। শুরু হয় নতুন এক অধ্যায়।

কলকাতা আসার আগেই জয়রামবাটির বাসিন্দা সারদা দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল তাঁর। তারপরে দক্ষিণেশ্বর-অধ্যায়ে একের পর এক উচ্চমার্গের সাধকের সংস্পর্শে আসেন। ইতিহাস বলে প্রথমেই তিনি সংস্পর্শে এসেছিলেন ভৈরবী ব্রক্ষ্মাণীর। তাঁর কাছে তান্ত্রিক পথের জ্ঞান পান রামকৃষ্ণ পরমহংস। তার বছর তিনেক পর বিখ্যাত সাধক তোতাপুরীর সংস্পর্শে আসেন রামকৃষ্ণ পরমহংস দেব। কালীসাধক রামকৃষ্ণ পরমহংস ঈশ্বরের খোঁজে পাড়ি দিয়েছেন বহু পথ। শুধুমাত্র হিন্দুধর্মের নানা দিক অন্বেষণ নয়, ঈশ্বরের খোঁজে তিনি অন্য ধর্মের অধ্যয়নও করেছিলেন। ইসলাম থেকে শুরু করে খ্রিষ্টধর্ম নিয়েও অন্বেষণ করেছিলেন রামকৃষ্ণ দেব। বৌদ্ধ ও শিখ ধর্ম নিয়েও তাঁর আগ্রহ ছিল। সাধারণ জনতার জন্য খুবই সহজ সরলভাবে নিগূঢ় আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন রামকৃষ্ণ পরমহংস দেব। যত মত. তত পথ--শুধু চারটি শব্দতেই তিনি বিশ্ববাসীকে শিখিয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের পাঠ। অহিংসার পাঠ। আজকের এত অস্থির সময়ে তাঁর মতো যুগপুরুষের শিক্ষাই যেন শান্তির পাথেয়।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget