এক্সপ্লোর

Rampurhat Fire: “ধামাচাপা দিতেই SIT,’’ রামপুরহাটকাণ্ডে ৩৫৫ ধারা প্রয়োগের দাবি অধীরের

বীরভূমে ভয়ঙ্কর হত্যালীলা, গণহত্যা, নরসংহার, উত্তাল বঙ্গ রাজনীতি। রামপুরহাটের ঘটনায় NIA ও CBI’কে দিয়ে তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: ৩৫৫ ধারা প্রয়োগ করা হোক। রামপুরহাটকাণ্ডে এই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এদিন তিনি বলেন, “৩৫৫ ধারা প্রয়োগ করা উচিত কেন্দ্রের। এই দাবি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হব। সিট তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য।’’ 

বীরভূমে ভয়ঙ্কর হত্যালীলা, গণহত্যা, নরসংহার, উত্তাল বঙ্গ রাজনীতি। নানুর, ছোট আঙারিয়ার পর এবার রামপুরহাট। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩ । রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮জনের। মৃত্যু রামপুরহাটের ঘটনায় NIA ও CBI’কে দিয়ে তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। পাল্টা, বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

তোলপাড় রাজ্য রাজনীতি

রামপুরহাটের (Rampurhat) গণহত্যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি (Politics)। কিন্তু, পরপর বাড়িতে আগুন লাগাল কে? তা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই, টিভিতে বিস্ফোরণের তত্ত্ব খাড়া করেছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও, বিরোধীরা এই তত্ত্ব মানতে নারাজ। তৃণমূলের (TMC) পঞ্চায়েত উপপ্রধানকে খুনের বদলা নিতেই কি রামপুরহাটে (Rampurhat) আটজনকে পুড়িয়ে খুন করা হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) শুরুতে গ্রাম্য বিবাদের তত্ত্ব খাড়া করলেও, পরে তৃণমূল (TMC) নেতারা ষড়যন্ত্রের অভিযোগে সরব হন। বিরোধীরা অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

রিপোর্ট তলব: রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সংসদে অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের।

আরও পড়ুন: Rampurhat Fire: 'অগ্নিকাণ্ড ঘটিয়ে বাংলাকে বদনামের চেষ্টা’ রামপুরহাট প্রসঙ্গে সরব ফিরহাদ

সেরা শিরোনাম

তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
Nandigram Congress: গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন,
গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন, "১৯ বছর পর ঘুম ভাঙল?"
TMC-BJP News: পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
CBI Investigation : শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?
শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?

ভিডিও

Alipurduar News : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়িতে আগুন! ভয়ঙ্কর পরিণতি বাবার | ABP
Delhi University News : ABVP-র দখলেই দিল্লি বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ নির্বাচনে ৩আসনেই জয়ী ABVP
Samik Bhattacharya: 'উনি একটু পাকা বেল খান, শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে', রবিউলকে বললেন শমীক
AJUP in Rejinagar Bye Election : বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক
Rejinagar News : রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ ছাড়ব বলেও রবিউল আলম চৌধুরীর ইউ টার্ন | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget