এক্সপ্লোর

Rampurhat Fire Live Updates: রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের এফআইআরে একাধিক গুরুতর ধারা

Rampurhat Fire Live Updates: বগটুই তদন্ত কোন পথে, জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।

Key Events
Rampurhat Fire Live Updates: TMC pledges assistance in Birbhum Violence investigation s Calcutta High Court brings in CBI Rampurhat Fire Live Updates: রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের এফআইআরে একাধিক গুরুতর ধারা
বগটুইকাণ্ডে তদন্তে সিবিআই।

Background

কলকাতা: বগটুইকাণ্ডে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালত সাফ জানিয়েছে, এই মামলায় আর কোনও তদন্ত করবে না রাজ্যের তদন্তকারী সংস্থা। ধৃতদের তুলে দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। কেন্দ্রীয় গোয়েন্দাদেরও আগামী ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচার ব্যবস্থার উপর আস্থা এবং তাঁদের আত্মবিশ্বাসের স্বার্থেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে (Rampurhat Fire)।

এ দিন রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল (SIT)-এর ভূমিকা নিয়েও এ দিন প্রশ্ন তোলে আদালত। আদালত জানায়, সিটের তদন্তে কোনও অগ্রগতিই হয়নি। তাই সিবিআই তদন্তের সপক্ষে সওয়াল করছে তারা। 

আদালতে এই নির্দেশকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ধন্যবাদ। আমাদের আবেদন ছিল, কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক।’’

সংসদে এ নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন চাই। রাজ্যে গণহত্যা চলছে। মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছেন।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘এই রাজ্য আর থাকার মতো নেই। পশ্চিমবঙ্গে মানুষ কথা বলতে পারেন না। সরকার খুনিদের নিরাপত্তা দিচ্ছে। আর কোনও রাজ্যে সরকার নির্বাচনে জেতার পর খুন করে না। আমরা মানুষ, পাষাণ হৃদয় রাজনীতি করি না।’’

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে এদিন বিধানসভাতেও (assembly) আঁচ পড়ে। বিধানসভা চলাকালীন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা। পরে ওয়াক আউট করে বিধানসভার বাইরে গিয়ে বিক্ষোভ দেখান। 

কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘তৃণমূল দলের তরফে সাফ জানানো হচ্ছে, আমাদের দলের নেতৃত্বের যা অবস্থান, সেখানে রাজ্যের তরফে রামপুরহাটের ঘটনায় যা যা করার ছিল তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। বরং কিছু বেশিই করেছে। আদালত এখন সিবিআইয়ের নির্দেশ দিয়েছে। আমরা তদন্তে সহযোগিতা করব, আমরা সিবিআই তদন্তের বিরোধিতা করব না। কিন্তু আমাদের স্পষ্ট কিছু কথা বলা হচ্ছে। সঠিক বিচার হোক। ইতিমধ্যেই আসল দোষীদের ধরার কাজ শুরু হয়েছে। এটা অব্যাহত থাকুক। বিজেপির আরেক ভাই ইডি আর সিবিআই। আমরা নিশ্চিন্ত যে রাজ্য সরকারকে আর কোনও দোষ দিতে পারবে না কেউ। এখন এই সিবিআই কিন্তু রবীন্দ্রনাথের নোবেল চুরি, নন্দীগ্রামের মত ঘটনার ন্যায় বিচার হয়নি। কিন্তু হাথরস, লখিমপুর, উন্নাওতে কেন সিবিআই হয় না, সেই প্রশ্ন থাকছে। তবে যদি দেখা যায় ন্যায়বিচার হয়নি, প্রতিহিংসাপরায়ণ ঘটনা ঘটেছে এই পরিধির বাইরে গিয়ে, সেক্ষেত্রে প্রতিবাদ হবেই।" 

23:43 PM (IST)  •  25 Mar 2022

Rampurhat Fire Live Updates: কালই তদন্তে সিবিআই

কাল থেকে তদন্তে সিবিআই। বীরভূমের এসপি-কে ই-মেল করে এফআইআর, অভিযোগপত্রের কপি চাইল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কপি দিল বীরভূম জেলা পুলিশ।

22:49 PM (IST)  •  25 Mar 2022

Rampurhat Fire Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে CBI তদন্তের নির্দেশকে স্বাগত বিজেপির

রামপুরহাট হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দিতেই, তাকে স্বাগত জানিয়েছে বিজেপি

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget