এক্সপ্লোর

Rampurhat Violence : বগটুইকাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলায় 'তদন্ত শেষ পর্যায়ে, আগামী দু’সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ'

Rampurhat Incident : ঠিক কী কী তথ্য পেয়েছেন, কাদেরকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা যায়, সহ একাধিক বিস্তারিত তথ্য সিবিআইয়ের এই দ্বিতীয় রিপোর্টে রয়েছে বলেই জানা যাচ্ছে।

সৌভিক মজুমদার, কলকাতা : বগটুইকাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলায় দ্বিতীয় রিপোর্টে পেশ সিবিআই-এর। তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট পেশ করল সিবিআই  (CBI)। কলকাতা হাইকোর্টে সিবিআই জানিয়েছে ‘তদন্ত শেষ পর্যায়ে, আগামী দু’সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ’। এতদিন যাবৎ তদন্ত চালিয়ে তারা ঠিক কী কী তথ্য পেয়েছেন, কাদেরকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা যায়, সহ একাধিক বিস্তারিত তথ্য সিবিআইয়ের এই দ্বিতীয় রিপোর্টে রয়েছে বলেই জানা যাচ্ছে।

সিবিআই সূত্রে কী জানা যাচ্ছে

গোটা ঘটনায় কারা অভিযুক্ত, কাদের ভূমিকা প্রধান হয়ে উঠেছিল, এই ধরণের সমস্ত তথ্য শেষবারের মতো খতিয়ে দেখার কাজ তারা চালাচ্ছেন বলেই কলকাতা হাইকোর্টে পেশ করা দ্বিতীয় রিপোর্টে সিবিআই জানিয়েছে, বলেই খবর। প্রথমে বগটুই কাণ্ড ও পরে ভাদু শেখ হত্যআ মামলার তদন্তভার নেয় সিবিআই। দুই ঘটনারই এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য হাইকোর্টের কাছে দ্বিতীয় রিপোর্টে পেশ করা হয়েছে। দু'সপ্তাহ পরে সিবিআইয়ের তরফে চার্জশিট পেশ করা হলে সমস্ত তথ্য বিস্তারিতভাবে সামনে উঠে আসবে।

কী ঘটেছিল বগটুইয়ে

গ্রামে ঢুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একের পর এক বাড়ি। জতুগৃহ থেকে রক্ষা পাননি নারী-শিশু কেউই। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছিল বীরভূমের বগটুই গ্রামে। বগটুই পঞ্চায়েতের তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখ প্রথমে খুন হয়েছিলেন, যার কয়েক ঘণ্টার মধ্যেই যে কাণ্ড ঘটেছিল বগটুইয়ে। গোটা ঘটনায় প্রাথমিকভাবে পাথর এবং বালি খাদানের কোটি কোটি টাকার ব্যবসার সংযোগ উঠে আসে। বখরা নিয়ে গন্ডগোলের জেরেই প্রথমে ভাদু শেখকে খুন করা হয় এবং তার পাল্টা অগ্নিকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ ওঠে।

বগটুইয়ে হত্যালীলার কিছুদিন পরেই প্রথমে সেই ঘটনার ও তারপর ভাদু শেখ হত্যার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গ্রামে গিয়ে দিনের পর দিন তদন্ত, সাক্ষীদের সঙ্গে কথার পর প্রাথমিক রিপোর্ট ও তারপর মঙ্গলবার তাদের তদন্তের দ্বিতীয় রিপোর্ট দিল সিবিআই। এবার দেখার দু'সপ্তাহের মধ্যে চার্জশিট পেশে ঠিক কাদের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে গুজরাতি দম্পতির রহস্য মৃত্যু, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! খাস কলকাতার বুকে ভয়াবহ ঘটনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর,
NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget