এক্সপ্লোর

Sukanta on Jyotipriyo's Arrest: 'যত চোর গ্রেফতার হচ্ছে, চোরের রানির ছটফটানি বাড়ছে', আক্রমণ শানালেন সুকান্ত

Enforcement Directorate: জোড়া বাড়িতে ২০ ঘণ্টার ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গতকাল গভীর রাতে বনমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কলকাতা : "গ্রেফতারি সময়ের অপেক্ষা ছিল। চোরদের আরও আগেই গ্রেফতার করা উচিত ছিল। বোঝাই যাচ্ছে, যত চোর গ্রেফতার হচ্ছে, চোরের রানির ছটফটানি বাড়ছে।" জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি (Jyotipriyo Mallick Arrested) নিয়ে এমনই ভাষায় কটাক্ষ ছুড়লেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে। জোড়া বাড়িতে ২০ ঘণ্টার ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গতকাল গভীর রাতে বনমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাত ৩টে ২৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাঁকে। স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষার পর দুপুরে বনমন্ত্রীকে আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। গ্রেফতারির পর সরাসরি বিজেপি ও শুভেন্দু অধিকারীর নাম করে তিনি গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন জ্য়োতিপ্রিয় মল্লিক। 

এদিকে এনিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, "যে বিপুল পরিমাণ সম্পত্তি বাকিবুরের পাওয়া গেছে, সম্পত্তি বলার পরিবর্তে রাজত্ব বলা ভাল। সেই সম্পত্তি বা রাজত্ব আদপে কার, কার সম্পত্তি বাকিবুরের নামে আছে, এ তদন্ত হওয়ার প্রয়োজন। আমরা বহু চাল চুরির অভিযোগ পেয়েছি। বোঝাই যাচ্ছে, যত চোর গ্রেফতার হচ্ছে, চোরের রানির ছটফটানি বাড়ছে।" 

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ব্য়বসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করার পর থেকেই, তাঁর সঙ্গে এক মন্ত্রীর ঘনিষ্ঠতার অভিযোগ উঠে আসছিল। বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারীও।

২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশই ২০২০, '২১ ও '২২ সালে ৩টি FIR করেছিল। FIR হয়েছিল বাকিবুর রহমানের সংস্থার নামে। যদিও, ED সূত্রে দাবি করা হচ্ছে, FIR দায়ের হলেও, গভীরে গিয়ে তদন্ত হয়নি। যে কারণে আগে বাকিবুরকে গ্রেফতারও করা হয়নি।

ED সূত্রে দাবি করা হচ্ছে, এতদিনে অনেকের বয়ানেই তাঁর (জ্যোতিপ্রিয় মল্লিকের) নাম উঠে এসেছে। সেই অনুযায়ী, গতকাল মন্ত্রীর ঘনিষ্ঠ ও তাঁর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, এরকম বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। 

আরও পড়ুন ; টানা জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর গভীর রাতে রেশন-দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget