এক্সপ্লোর

Jyotipriya Mallick Arrest: টানা জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর গভীর রাতে রেশন-দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Ration Scam:২০ ঘণ্টা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর রেশন-দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাত ৩.২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় তাঁকে।

সত্যজিৎ বৈদ্য়, সল্টলেক: ২০ ঘণ্টা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর রেশন-দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Arrest)। রাত ৩.২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। ষড়যন্ত্রের শিকার, মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের জোড়া বাড়িতে তল্লাশি চালায় ইডি (ED Raid)। গভীর রাতে গ্রেফতারি। 

কী জানা গেল?
সল্টলেকের বিসি-২৪৫ নম্বর বাড়ি থেকে রাত ৩টে ২৩ মিনিটে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় জ্যোতিপ্রিয়কে। তার পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি। বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে আসার পথে দু'বার সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন জ্যোতিপ্রিয় মল্লিক। বক্তব্য একটাই, 'গভীর ষড়যন্ত্রের শিকার' তিনি। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বেরও ইঙ্গিত পাওয়া যায় রাজ্যের বর্তমান বনমন্ত্রীর কথায়। গত কাল, বৃহস্পতিবার সাত সকাল থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের জোড়া বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই বাড়ি। সূত্রের খবর, আমহার্স্ট স্ট্রিটে বনমন্ত্রীর পৈতৃক বাড়িতেও অভিযান চালান ইডি আধিকারিকরা। একসঙ্গে নাগেরবাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র তিনটি ফ্ল্যাটে হানা দেওয়া হয়। পরে জানা যায়, রাজ্য়ের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর বাড়ি ছাড়াও একযোগে ৯ জায়গায় তল্লাশি করছে ইডি। বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান করে কেন্দ্রীয় এজেন্সি। অভিযান হয় হাওড়ার ব্যাঁটরায় অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতেও। সূত্রের খবর, অভিজিৎ দাস নিজেকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ বলে দাবি করতেন। গত রাতে অবশ্য সব জায়গাতেই জিজ্ঞাসাবাদের কাজ শেষ করেন ইডি আধিকারিকরা। শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ-তল্লাশি চলতে থাকে।
রাত দেড়টা নাগাদ বেশ কিছু কাগজপত্র নিয়ে মন্ত্রীর বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কয়েকজন আধিকারিককে। তখনই একটা কিছু ঘটার ইঙ্গিত পাওয়া যায়। তার পর গ্রেফতারি। প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে বাকিবুর রহমান যে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল, তাতে জ্যোতিপ্রিয় মল্লিকে নাম উঠে আসে। 

মুখ্যমন্ত্রীর বার্তা...
গত কাল, সাংবাদিক বৈঠক থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে তীক্ষ্ণ আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, 'মুখ বুজে সহ্য করছি। জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে।  যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব।' রাতেই গ্রেফতার দৃশ্যত বিধ্বস্ত বনমন্ত্রী।

আরও পড়ুন:জ্যোতিপ্রিয়র আগেও রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের হেভিওয়েটদের বাড়িতে হানা, গ্রেফতারও অনেকে, রইল তালিকা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget