এক্সপ্লোর

Ration: রেশনে দেওয়া হচ্ছে 'প্লাস্টিক' চাল! বিধানসভায় চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের

Plastic Rice: বিধানসভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'প্লাস্টিক চাল বলে কিছু হয় না, ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে'। 

কলকাতা: রেশনে (Ration) দেওয়া হচ্ছে 'প্লাস্টিক' চাল (Plastic Rice)! এবার বিধানসভায় (West Bengal Assembly) চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়ক (BJP MLA) তাপসী মণ্ডলের (Tapasi Mondal)। যদিও বিজেপি বিধায়কের এই দাবিকে নস্যাৎ করেছে তৃণমূলের মন্ত্রী। বিধানসভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'প্লাস্টিক চাল বলে কিছু হয় না, ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে'।                                                           

তাপসী মণ্ডলের দাবির বিরুদ্ধে খাদ্যমন্ত্রী বলেন, 'প্লাস্টিক চালের ধারণা থেকে সরে আসুন। পুষ্টিকর ফর্টিফায়েড চাল নিয়ে প্রচার করুন। প্লাস্টিক চাল বলে কিছু হয় না, ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে'। বিধানসভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'পুষ্টিকর ফর্টিফায়েড চাল নিয়ে প্রচার করুন'। 

প্লাস্টিক চাল কি সত্যি হয়? 

বিজ্ঞান বলে, ভাত হল কার্বোহার্ড্রেট। সেটির সঙ্গে প্লাস্টিক মেশালে যখন ফুটন্ত জলে দেওয়ায় হবে তখন তা প্লাস্টিকের মতো ইলাস্টিক হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্লাস্টিক গলানো হলে সেটা তরলে রূপান্তরিত হয় অথবা তার আকার আকৃতির পরিবতর্ন হয়ে যায়। সেটি যদি প্লাস্টিক চালও হয় তার আকার রান্নার পর ভাতের আকারে থাকার কথা নয়। 

ফর্টিফায়েড চাল কী? 

ধান থেকে চাল তৈরির সময় চালের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ বাদ পড়ে যায়। এর ফলে চালের পুষ্টিগুণ কিছুটা কমে যায়। ‘ফর্টিফিকেশন’ পদ্ধতিতে সেই ভিটামিন, খনিজ পদার্থ আবার চালে যুক্ত করা সম্ভব। সেই চালের ভাত খেলে অনেক বেশি পুষ্টিগুণ পাওয়া যায়, এর আগে খাদ্য দফতর সূত্রে এমনটাই জানান হয়েছিল। 

আরও পড়ুন, ক্রমশ উর্ধ্বমুখী টম্যাটোর দাম! এরপর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সবজির মূল্যও

চালের থেকে আকারে বেশ কিছুটা বড় ও পুরু এই বিশেষ ধরনের কণা দেখে সেগুলি প্লাস্টিক চাল বলে এর আহেও আশঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক স্কুল-অঙ্গনওয়াড়ির কর্মীরা। সেই সময় জেলা প্রশাসন সূত্রে খবর, বড় আকারের ওই চালের দানাগুলি আসলে ফর্টিফায়েড রাইস। এর মধ্যে রয়েছে আয়োডিন, ভিটামিন বি-১২, ফলিক অ্যাসিড, আয়রন। চালের ওপর ভিটামিন ও খনিজের আবরণ দিয়ে তৈরি হয় ফর্টিফায়েড রাইস। পুষ্টিগুণ বাড়াতেই চালের মধ্যে কিছু সংখ্যক ফর্টিফায়েড রাইস মিশিয়ে বিলি করা হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছিল। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget