এক্সপ্লোর

Sovan-Baishakhi Update: রত্না 'অপ্রাসঙ্গিক', বললেন বৈশাখী, 'ওদের নিয়ে কথা বলতে চাই না', মন্তব্য দুলালের

Ratna Chatterjee: বুধবার দুপুরে আচমকা নবান্নে হাজির হন শোভন এবং বৈশাখী। সটান ১৪ তলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন তাঁরা।

কলকাতা: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন প্রভাব ফেলেছিল রাজনৈতিক জীবনে। তার জেরে তৃণমূলের (TMC) সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। এখন আবার শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) তৃণমূলের কাছাকাছি যেতেই রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) অবস্থান ঘিরে কৌতূহল দেখা দিয়েছে। কিন্তু রত্নার মতামত বা তাঁর উপস্থিতিকে গুরুত্ব দিতে নারাজ শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। তাঁদের জীবনে রত্না সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বৈশাখী। 

রত্না 'অপ্রাসঙ্গিক', বললেন বৈশাখী

বুধবার দুপুরে আচমকা নবান্নে হাজির হন শোভন এবং বৈশাখী। সটান ১৪ তলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন তাঁরা। তার পর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে রত্নার প্রসঙ্গ উঠলে, শোভনের হয়ে জবাব দিতে শোনা যায় বৈশাখীকে। তাঁদের তৃণমূলে ফেরার পথে রত্না কোনও ভাবে বাধা হয়ে দাঁড়াতে পারেন কিনা প্রশ্ন করা হয়। জবাবে বৈশাখী বলেন, "মানুষ যাঁকে দেখে তৃণমূল করেন, তাঁর সঙ্গেই দেখা করতে এসেছিলাম আমরা। আপনারা যে নাম নিয়ে আলোচনা করছেন, তিনি আমাদের কাছে ততটা প্রাসঙ্গিক নন।"

এ প্রসঙ্গে রত্নার বাবা তথা তৃণমূল নেতা দুলাল দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "ওদের ব্যাপারে কোনও কথা বলতে চাই না আমি। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। তিনি যেটা ভাল মনে করেন করবেন। কিন্তু যে নামগুলি নিয়ে আলোচনা করছেন, তাদের নিয়ে কথা বলতে চাই না।"

আরও পড়ুন: Sovan-Baishakhi Update: 'অভিমানের প্রাচীর ভেঙেছে, শোভনকে মন থেকে দূর করতে পারেননি দিদি', মমতা-সাক্ষাতের পর বললেন বৈশাখী

তৃণমূল সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘোচাতে উদ্যোগী হয়েছিলেন শোভন। তাতে রত্নার সঙ্গে আগেই কথা বলেন দলীয় নেতৃত্ব। শোভনের ফেরার সম্ভাবনার কথা উঠলে, তিনি আপত্তি করেননি বলে দলীয় সূত্রে খবর। তার পরই এ দিন শোভন এবং বৈশাখীর সঙ্গে নবান্নে সাক্ষাৎ করেন মমতা। 

শোভন-বৈশাখীকে কটাক্ষ কুণালের

কিন্তু শোভনকে তৃণমূলে ফেরানো হবে কিনা, ফিরলে কোন পদ দেওয়া হবে, এখনও পর্যন্ত তা পরিষ্কার নয়। বরং এ দিন নবান্নে শোভন-বৈশাখী যাওয়ার পর, তাঁদের একরকম ভাবে কটাক্ষ করতেই শোনা যায় তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে। বিজেপি ক্ষমতায় আসতে চলেছে ভেবে অনেকেই গেরুয়া শিবিরে ভিড়েছিলেন। এখন তাঁদের দলে ফেরানো হবে কি না, তা দলীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget