এক্সপ্লোর

Ratna Chatterjee: ২২ বছর সংসার করা ভুল হয়েছে, আক্ষেপ শোভনের, রত্না বললেন ‘ঘরের ছেলে, ঘরে ফিরুন’

Sovan Chatterjee: শোভন-বৈশাখী-রত্না, সম্পর্কের ত্রিকোণ সমীকরণের নানা ওঠাপড়া বিগত কয়েক বছরে প্রত্যক্ষ করেছে বাংলা।

কলকাতা: ছাদ আলাদা  হয়ে গিয়েছে ঢের আগেই। তবে আইনত এখনও সুতো ছেঁড়েনি সম্পর্কের। তবে তা নিয়ে টানাপোড়েন চলছেই। তার মধ্যেই রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) সঙ্গে কাটানো দাম্পত্যকে 'ভুল' আখ্যা দিলেন শহর কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। শোভনের এই মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের (Baishakhi Banerjee) মাঝখানে ঢুকে পড়াকেই কার্যত দায়ী করলেন রত্না। আজও তিনি শোভনের সঙ্গে বিচ্ছেদ চান না বলে জানালেন। 

শোভন-বৈশাখী-রত্না, সম্পর্কের ত্রিকোণ সমীকরণের নানা ওঠাপড়া বিগত কয়েক বছরে প্রত্যক্ষ করেছে বাংলা। তার মধ্যেই নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে। বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন, আদালত চত্বরে লোক-লস্কর নিয়ে গিয়ে রত্না হুমকি দিয়েছেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন শোভন। এমনকি থানায় সেই নিয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি। 

আর সেই প্রসঙ্গেই রত্নার সঙ্গে কাটানো দাম্পত্য নিয়ে আক্ষেপের সুর ধরা পড়েছে তাঁর গলায়। রত্নার সঙ্গে ২২ বছরের বিবাহিত জীবনকে 'ভুল' বলে উল্লেখ করেছেন। শোভনের বক্তব্য, "আমি বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছি। উনি পুনর্মিলন চান। এই তার নমুনা? এমন অশ্রাব্য ভাষায় গালাগালি, হুমকি দেওয়া যায় আদালতে? এই কি ভদ্রতা? এই কি সভ্যতা?"

আরও পড়ুন: Sovan-Ratna: লোকজন নিয়ে আদালতে হুমকি! রত্নার বিরুদ্ধে থানায় গেলেন শোভন

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে, রত্না সাফ জানিয়ে দেন যে, আজও শোভনের সঙ্গে সংসার করতে চান তিনি। তাঁদের দাম্পত্য জীবনকে 'ভুল' বলে উল্লএখ করেছেন শোভন। কিন্তু রত্নার বক্তব্য, "ওই ২২ বছর তো বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখেননি! তাই হয়ত মনে হচ্ছে, ২২ বছর আগে বৈশাখীকে দেখলে হয়ত ওঁর ঠিকঠাক হতো। আমার ভুল মনে হচ্ছে না। আমি অত্যন্ত ভাল ২২ বছর জীবন কাটিয়েছি। আমার দুই সন্তানকে নিয়ে রয়েছি। শোভনবাবুর ভুল মনে হলে, উনি চলে গিয়েছেন! এখানে আর কিছু বলার নেই।"

বেহালার বাড়ি থেকে রত্নাকে যে এখনও বার করে দেননি, তা রত্নার সৌভাগ্য বলে এ দিন মন্তব্য করেন বৈশাখী। তা নিয়ে রত্না বলেন, "উনি বেআইনি ভাবে বাড়ি কিনেছেন। বাড়ি নিয়ে মামলা চলছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এসে আমাকে বাড়ি থেকে বার করে দেবেন, সেই ক্ষমতা ওঁর নেই।"

শোভনের সঙ্গে কি তাহলে আজও সংসার করতে চান রত্না? আজও কি বিচ্ছেদ চান না তিনি? জবাবে রত্না বলেন, "একদমই না। ঘরের ছেলে ঘরে ফিরুক, সেটাই চাইছি।" তবে শোভন বিবাহবিচ্ছেদের দাবিতেই অনড়। আদালতে লোক নিয়ে গিয়ে রত্না হুমকি দিয়েছেন, তুলে নিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন, এমনই দাবি শোভন এবং বৈশাখীর। এর পাল্টা রত্না জানিয়েছেন, আদালতে কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যদি তাঁর অপরাধ হয়, তাহলে শোভনের সঙ্গে আদালতে যাওয়া অপরাধ বৈশাখীরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget