এক্সপ্লোর

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি তদন্তে 'সুপ্রিম' স্বস্তি পেলেন না অভিষেক, কলকাতা হাইকোর্টের রায়ই বহাল

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি তদন্তে অভিষেকের ভূমিকা নিয়ে তদন্ত করবে ইডি-সিবিআই

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: নিয়োগ দুর্নীতি তদন্তে (Recruitment Scam Case) সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতি তদন্তে অভিষেকের ভূমিকা নিয়ে তদন্ত করবে ইডি (ED)-সিবিআই (CBI)। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মুহূর্তে হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা, জানাল সর্বোচ্চ আদালত। যদিও আর্থিক জরিমানা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখতে ED এবং CBI-কে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তাতে হস্তক্ষেপ করল না সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে, এই পর্যায়ে আমরা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করছি না। কারণ, এই মুহূর্তে হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা।


ED-র আইনজীবী এদিন সুপ্রিমকোর্টে বলেন, এটা ED-র তদন্তের বিষয়। তিনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) CBI-এর মামলায় হাজিরা দিয়েছেন। এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা ৩৬০ কোটির বেশি বেআইনি ভাবে হওয়া লেনদেনের হদিশ পেয়েছি। তাঁকে তলব করার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের মামলার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনও সম্পর্ক নেই। বিমানবন্দরে অতিরিক্ত সোনা-সহ তাঁর স্ত্রীকে আটক করেছিল অভিবাসন দফতর। এ নিয়ে অভিবাসন দফতরের অফিসারদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা অভিযুক্ত এবং আমাদের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছি এবং তলব করছি। রাজনৈতিক ব্যক্তিরা তদন্ত বন্ধ করতে ED-কে চাপ দেওয়ার চেষ্টা করছেন।                       

শুধুমাত্র বক্তৃতা কিম্বা, কুন্তল ঘোষের চিঠি-বিতর্ক নয়, সার্বিকভাবে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, তা আগেই জানান হয়েছিল। সূত্রের খবর, অভিষেকের সম্পত্তির হিসাব তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট ও IT রিটার্নস-এর কপি চাওয়া হয়। এরপরই ইডি-র তলবের প্রেক্ষিতে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের কপি-সহ ১৫ পাতার চিঠি দেন অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। তার প্রেক্ষিতেই অভিষেকের কাছ থেকে নথি তলব করা হয়েছে। 

                                                        

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget