এক্সপ্লোর

Recruitment Scam: হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে হাতে নিয়োগপত্র অনামিকার

Job Scam: সোমবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল SSC-কে। তারপরেই রাতের মধ্যেই ওয়েবসাইটে নাম উঠে যায় অনামিকা রায়ের।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে শিক্ষিকা পদে নিয়োগপত্র পেলেন শিলিগুড়ির অনামিকা রায়। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। সোমবার হাইকোর্টের ভর্ৎসনার ২ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে অনামিকার নাম তোলে এসএসসি। আজ ডিরোজিও ভবনে নিয়োগপত্র হাতে পান অনামিকা রায়। (Recruitment Scam)

তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari)মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। ভুল তথ্য দেওয়ায় চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা।

সোমবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল এসএসসিকে। তারপরেই রাতের মধ্যেই ওয়েবসাইটে নাম উঠে যায় অনামিকা রায়ের।

নিয়োগপত্র হাতে নেওয়ার পর কী বলছেন অনামিকা? এদিন তিনি বলেন, 'বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আইনিপথ যদি অবলম্বন না করতাম তাহলে আমি চাকরিটা পেতাম না। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শতকোটি প্রমাণ। আমার মতো এখনও অনেক যোগ্য চাকরিপ্রার্থী আছেন, তাঁদের বলব তাঁরা যেন বসে না থেকে আইনি পথ অবলম্বন করেন।'

যে চাকরিপ্রার্থীরা এখনও রাস্তায় বসে আন্দোলন করছেন তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, 'এটা খুবই খারাপ লাগার জায়গা। তাঁরাও তাঁদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও রাস্তায় বসে আছেন। তাঁদের সমস্যার যেন দ্রুত সমাধান হয়। তাঁরা যেন তাড়াতাড়ি স্কুলে যেতে পারে, তাহলে সেটা আমার সম্পূর্ণ আনন্দের দিন।'

কী হয়েছিল সোমবার:
শিলিগুড়ি পুলিশের (Siliguri Police) কাছে হাইকোর্ট (High Court) রিপোর্ট তলব করেছিল। তারপরই পর্ষদের ওয়েবসাইটে ওঠে অনামিকা রায়ের নাম। দুপুরে শিলিগুড়ি পুলিশের ঘাড়ে দায় চাপিয়েছিল কমিশন। বলা হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন হয়নি। হাইকোর্টে এমন  দাবি করার কিছুক্ষণের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য ডাক এসএসসি-র, দাবি করেছিলেন অনামিকা। দুপুরে হাইকোর্টে এসএসসি দাবি করে, 'পুলিশ ভেরিফিকেশন অসম্পূর্ণ থাকায় ৪ মাস পরেও চাকরি পাননি অনামিকা।' কিন্তু অনামিকা রায় পাল্টা দাবি করেন, 'পুলিশ ভেরিফিকেশন আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, রিপোর্ট চলে গিয়েছে পর্ষদের অফিসেও।' আদালত প্রশ্ন করে, 'অনামিকা জঙ্গি নন, চাকরিপ্রার্থী, কেন হয়নি পুলিশ ভেরিফিকেশন?' পরদিন বেলা ১২টার মধ্যে শিলিগুড়ি কমিশনারেটের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারপরই পর্ষদের ওয়েবসাইটে অনামিকাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে নোটিস এসএসসি-র, দাবি অনামিকার।

আরও পড়ুন: বাংলায় আরও একটি বন্দে ভারত, কোন রুটে চলবে সেই এক্সপ্রেস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget