এক্সপ্লোর

Recruitment Scam : নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-কে প্রশ্ন হাইকোর্টের

Calcutta High Court : তদন্ত কি অনন্তকাল চলবে ? এরপর তিনি বলেন, আকাঙ্খিত গতিতে আপনাদের তদন্ত চলছে না।

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় ED-কে একের পর এর প্রশ্নবানে বিদ্ধ করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তিনি জানতে চান, নিয়োগ দুর্নীতির কিংপিন কে? দুর্নীতির পিছনে কার মাথা? ২৯ শে অগাস্ট, ED এবং CBI-কে পরবর্তী রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? দুর্নীতির পিছনে কার মাথা ? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ED-র আইনজীবীকে এই কড়া ও গুরুত্বপূর্ণ প্রশ্নই করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির অমৃতা সিনহা। তিনি কেন্দ্রীয় এজেন্সির কাছে আরও একটি তাৎপর্যপূর্ণ প্রশ্নের উত্তরও জানতে চান। তিনি বলেন এই দুর্নীতির তদন্তে আপনারা যখন একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো ? তদন্ত কি অনন্তকাল চলবে ? এরপর তিনি বলেন, আকাঙ্খিত গতিতে আপনাদের তদন্ত চলছে না।

এদিন, আদালতে CBI-কে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, টাকা দিয়ে কারা চাকরি কিনেছেন, তা খুঁজে বের করুক CBI। টাকা দিয়ে চাকরি পেয়ে কারা কারা বর্তমানে কাজ করছেন? তাও CBI-কে খুঁজে বের করতে হবে। এর পাশাপাশি, তদন্তের কী অগ্রগতি, তা ED এবং CBI-এর কাছে জানতে চান বিচারপতি সিনহা। ED এদিন আদালতে জানায়, কুন্তল ঘোষ, অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

কুন্তল ঘোষ, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ৪৩টি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রয়েছে। অভিযুক্ত ও তাঁদের পরিজনদের নামে এই সম্পত্তি রয়েছে। হাইকোর্টে পেশ ED-র রিপোর্টে বলা হয়েছে যে, নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত ১২৬ কোটি ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ১০০টি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ED-র নজরে রয়েছে। নিয়োগ দুর্নীতির অঙ্ক সাড়ে তিনশো কোটি টাকা ছুঁতে পারে বলে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছে ED।

তাদের আরও দাবি, এই টাকা বাংলা চলচ্চিত্র জগতে বিনিয়োগ করা হয়েছে। সম্প্রতি ১৯টি জায়গায় একযোগে তল্লাশি হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্র এবং তাঁর পরিবারের নামে সম্পত্তি রয়েছে। তার তদন্ত চলছে। ২৯ শে অগাস্ট, ED এবং CBI-কে পরবর্তী রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এর পাশাপাশি, বিচারপতি অমৃতা সিনহা এদিন আরও বলেন, পুর-নিয়োগ দুর্নীতি মামলায় কি পুরসভার নাম আর পুর-আইন চেয়ে পাঠাচ্ছেন CBI-এর তদন্তকারী আধিকারিক? এটা কী ধরনের তদন্ত হচ্ছে? আপনাদের তদন্তকারীরা তদন্ত নিয়ে মাথাই ঘামাচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

এদিন আদালতে ED-র তরফে রিপোর্ট দিয়ে দাবি করা হয়, কুন্তল ঘোষের উপর কোনও শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। কুন্তল ঘোষের অভিযোগ মিথ্যা। চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।

আরও পড়ুন- 'একটা অংশ অযোগ্য, আরেকটি অংশ মজা দেখছে, পুলিশকে আক্রমণ TMC বিধায়কের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget