এক্সপ্লোর

Partha Chatterjee: পার্থর প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, কী কী রয়েছে সেই তালিকায়?

ED on Recruitment Scam: কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হল।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের উত্তর ২৪ পরগনার খড়দায় আড়াই কোটি টাকা মূল্যের জমিও বাজেয়াপ্ত করল ইডি।                                                                                                     

ইডির বাজেয়াপ্ত তালিকায় কী কী আছে? 

কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হল। এছাড়াও একটি সংস্থার নামে রাখা ২ কোটি টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের। এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, নতুন আরও ৪টি সংস্থার হদিশ মিলেছে। এই সংস্থাগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হত, এমনটাই দাবি।     

এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে SSKM হাসপাতালকে চিঠি পাঠাল  প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, চিঠিতে উল্লেখ, মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ, তাঁর পা ফুলেছে এবং পরীক্ষা করে জানানো হোক প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে কি না, SSKM-কে চিঠিতে জানাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।  

আরও পড়ুন, বর্ষা আসার আগেই ইলিশ ঢুকবে বাজারে? এবারে জলের দরে বিকোবে রুপোলি শস্য?

অন্যদিকে, আগে আলিপুরের বিশেষ আদালতে CBI দাবি করেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতেই হত চাকরি বিক্রির এজেন্ট-মিট! সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংদের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হত তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। SSC-র কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট, সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে, সেই তালিকা তৈরি হত পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। এরই মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও প্রায় ৩৫ জন এজেন্টের সন্ধান মিলেছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget