এক্সপ্লোর

Recruitment Scam: 'মিডলম্যানের' হাত ধরে কার কার পকেটে নিয়োগ দুর্নীতির টাকা? প্রসন্নকে জিজ্ঞাসাবাদ ইডির

ED Raid: সুপ্রিম কোর্ট থেকে জামিনের ৭০ দিনের মাথায় নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্ন রায়ের 'দুয়ারে' গেল ইডি।

কলকাতা: সিবিআইয়ের (CBI) গ্রেফতারির দেড় বছর পর, এবার নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে হানা ইডির (ED)। প্রসন্নর দামি বাংলোতে বসেই তাঁকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা। বিপুল সম্পত্তির হদিশ পাওয়ার পর, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে করতেই মিলল আরও সম্পত্তির খোঁজ। কীভাবে এতখানি ফুলেফেঁপে উঠলেন নিয়োগ দুর্নীতির মিডলম্যান, জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেন প্রসন্নর ঠিকানায় ইডি?

সুপ্রিম কোর্ট থেকে জামিনের ৭০ দিনের মাথায় নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্ন রায়ের 'দুয়ারে' গেল ইডি। নিউটাউনে প্রসন্নর একাধিক ঠিকানা সহ ৮ জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কেন হঠাৎ সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়া প্রসন্নর ঠিকানায় হানা দিল ইডি? সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির টাকা 'মিডলম্যানের' হাত ধরে কার কার পকেটে গিয়েছিল? নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে? মূলত 'মানি ট্রেল' খুঁজে বার করতেই এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা রয়েছে প্রসন্ন রায়ের, রয়েছে কার রেন্টাল সার্ভিসও। সল্টলেকের এই অফিসেই হানা দিয়েছিল সিবিআই। আর এই অফিসেই এদিন হানা দেয় ইডিও।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, হোটেল সাম্রাজ্য বিস্তার করেছিলেন প্রসন্ন রায়। উত্তরবঙ্গ থেকে সুন্দরবন, হোটেল ব্যবসা চালাচ্ছিলেন প্রসন্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রসন্ন রায়ের অন্তত ৪০০ থেকে ৪৫০ টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও নিজের নামে, কোথাও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে রেখেছেন নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান'। এই সম্পত্তিগুলির 'ডিড ভ্যালু' ১২৫ কোটি। কিন্তু 'মার্কেট ভ্যালু' ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। আর এই বিপুল সম্পত্তিতেই নজর রয়েছে ইডির। শুধু ট্রাভেল এজেন্সির ব্যবসা করেই ৪০০ কোটির সম্পত্তি কেনা সম্ভব? উত্তর খুঁজতেই এদিন নিউটাউনের আইডিয়াল ভিলায় প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। আইডিয়াল ভিলা ১০৫ নং বাংলোতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ১০৬ নম্বর আইডিয়াল ভিলায় নিয়ে যাওয়া হয় তাঁর পরিবারের অন্যান্য সদস্যদরে।

ইডি সূত্রে খবর,এর বাইরে আরও কী সম্পত্তি রয়েছে? আর কী কী ব্যবসা রয়েছে? ব্যবসার বাইরে আয়ের উৎস কী? কোথা খেকে এইসব সম্পত্তি কেনা হয়েছে? নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল?পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও যোগাযোগ ছিল কি? মূলত এই প্রশ্নগুলিই ইডির তরফে করা হয় প্রসন্ন রায়কে। এদিনই প্রসন্নকে জিজ্ঞাসাবাদে উঠে আসে পাথুরিয়াঘাটায় তাঁর বাগান বাড়ির প্রসঙ্গ। ইডি সূত্রে এমনটাও দাবি করা হচ্ছে যে, জামিন পাওয়ার পর থেকেই প্রসন্ন রায় তাঁর একের পর এক সম্পত্তি বিক্রি করতে শুরু করেছিলেন। যদিও, ৪ টি মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়কে ১ টি মাত্র সম্পত্তিই বিক্রি করার অনুমতি দিয়েছিল আদালত। ইডি সূত্রে খবর, প্রসন্ন বাদেও খোঁজ মিলেছে 'নতুন' মিডলম্যানের। প্রসন্ন রায়ের সহযোগী হিসাবে নতুন করে নাম উঠে এল মিডলম্যান রোহিত ঝা-র। প্রসন্নর সহযোগী ছিলেন আরেক মিডলম্যান প্রদীপ সিং-ও। এরা তিনজনে মিলেই বিস্তার করেছিলেন দুর্নীতির চক্রের সাম্রাজ্য।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সংস্থায় কাজ করতেন রোহিত। তাঁকে নিয়োগ দুর্নীতির টাকা তোলার কাজে ব্যবহার করতেন প্রসন্ন। রোহিতের হাত দিয়েই টাকা যেত এসপি সিনহার কাছে।এর সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, তার খোঁজ করছেন তদন্তকারীরা। এদিন, মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনে রোহিত ঝা-র বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর,  এই অভিযানের জন্য গত কয়েকমাস ধরে রীতিমতো হোমওয়ার্ক করেছে ইডি। বিভিন্ন রেজিস্ট্রি অফিসে ঘুরেছেন ইডি আধিকারিকরা। প্রসন্ন রায়ের আরও বেনামি সম্পত্তি আছে বলে মনে করছেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: ঘন কুয়াশার সতর্কতা, বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget