এক্সপ্লোর

ED : তালাবন্দি থাকা ফ্ল্যাট হস্তান্তর, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা ইডির

Recruitment Scam : ইডি চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করে। নিয়োগ দুর্নীতিতে টাকা তোলায় কুন্তল ছিলেন একাই একশো। মানে তিনি একাই বাজার থেকে তুলেছিলেন একশো কোটি টাকা।

প্রকাশ সিন্হা, কলকাতা : রেশন বন্টনে দুর্নীতির (Ration Distribution Scam) অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যজুড়ে চষে বেড়াচ্ছে ইডি। চলছে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। একইসঙ্গে পুরসভায় নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) তদন্তেও উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় এজেন্সি। আর এই আবহে আচমকা শিরোনামে চলে এল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম। 

চলতি বছর ২১ জানুয়ারি, নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam) তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজারহাটের এক অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল। তার প্রায় ১০ মাস পর, মঙ্গলবার সাতসকালে সেই ফ্ল্যাটে হানা দিলেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, রাজারহাটের ওই ফ্ল্যাট হস্তান্তর হয়ে গিয়েছে জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়।

ইডি সূত্রে খবর, ৯ তলার ওই ফ্ল্যাট তালাবন্ধ ছিল। আবাসনের অফিসে গিয়ে কথা বলেন ইডির আধিকারিকরা। তাঁদের দাবি, কুন্তল ঘোষের (Kuntal Ghosh) গ্রেফতারির পর ওই ফ্ল্যাটটি অন্য কেউ কিনেছেন। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা, দুই মিডলম্যানের পরে নিয়োগ দুর্নীতি মামলায় দশম গ্রেফতারি ছিল কুন্তল ঘোষ।

যাঁর বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল। পরে ইডি চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করে। নিয়োগ দুর্নীতিতে টাকা তোলায় কুন্তল ছিলেন একাই একশো। মানে তিনি একাই বাজার থেকে তুলেছিলেন একশো কোটি টাকা। সেই কুন্তল ঘোষকে যে ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছিল, মঙ্গলবার ফের সেখানে পৌঁছে গেল ইডি।

সূত্রের খবর, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা দাবি করেছিলেন তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সেটাই কি সত্যি ? নাকি বেনামে ওই সম্পত্তি ছিল কুন্তল ঘোষেরই, যা এখন হস্তান্তর করে দেওয়া হয়েছে ? এর সঙ্গে কুন্তলের ঘনিষ্ঠ বা পরিবারের কেউ যুক্ত আছেন কি ? সূত্রের খবর, এসব বিষয় খতিয়ে দেখছে ইডি।                                                          

আরও পড়ুন- জ্যোতিপ্রিয়র সিএ-র নির্দেশে জমা পড়ত টাকা ! রেশনের কালো টাকা সাদা করতে বাঁকুড়ার ঠিকানায় জোড়া কোম্পানি

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget