এক্সপ্লোর

North 24 Parganas News: চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'

Recruitment Scam: গোবরডাঙার লক্ষ্মীপুর স্বামীজি সেবাসঙ্ঘের গ্রুপ সি কর্মী রাজীব চৌধুরী। বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী জয়দীপ চৌধুরী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'। গ্রুপ সি, গ্রুপ ডি-তে চাকরি গেল সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়ের'। অশোকনগরে সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়' রাজীব চৌধুরী, জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুত ২জনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের আত্মীয়, দাবি স্থানীয়দের। গোবরডাঙার লক্ষ্মীপুর স্বামীজি সেবাসঙ্ঘের গ্রুপ সি কর্মী রাজীব চৌধুরী। বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুতদের তালিকায় ৪৯৮ নম্বরে নাম রাজীব চৌধুরীর।  

চাকরিচ্যুত 'জেলবন্দি'র আত্মীয়: নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরই গ্রেফতার হয়েছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। আর এবার চাকরিচ্যুতদের তালিকায় তাঁরই আত্মীয়রা। অশোকনগরের বাসিন্দা সুবীরেশের ভাগ্নের দুই ছেলে রয়েছে চাকরিচ্যুতদের তালিকায়। গ্রুপ সি পদে চাকরি হারিয়েছে এক ছেলে রাজীব চৌধুরী, আরেক ছেলে জয়দীপ চৌধুরীর চাকরি হারিয়েছে। যদিও চাকরি হারানো নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিবারের সদস্যরা। যদিও স্থানীয়দের দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আত্মীয়। 

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে, ইতিমধ্যেই চাকরি গেছে বহু অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। সম্প্রতি যে তালিকায় যোগ হয়েছে, এসএসসির গ্রুপ সি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে ৮৪২ জনের। এর আগে তাঁর নির্দেশেই, চাকরি গেছে ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর। নবম-দশমে চাকরি গেছে ৭৭৫ জনের। গত বছরের মে-জুন মাসে, গ্রুপ ডি-র ৬০৯ এবং গ্রুপ সি-র ৩৮১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে অযোগ্যদের চাকরি যাওয়ার বিরুদ্ধে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে তিনি বলেন, “কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু রাজনৈতিক লোক।’’                                                                                 

সাপ্লিমেন্টারি চার্জশিট জমা: এদিকে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। গ্রুপ সি মামলায় সুবীরেশকে ১৭ ডিসেম্বর নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এই মামলায় পঞ্চমীর দিন ১৫জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। 

আরও পড়ুন: Primary Teacher Recruitment: কবে থেকে প্রাথমিকে নিয়োগ? কী জানালেন শিক্ষামন্ত্রী?

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget