এক্সপ্লোর

Bibhas Adhikari : নিয়োগ দুর্নীতিকাণ্ডে কী করে নাম জড়াল বিভাস অধিকারীর ?

Scam : সূত্রের খবর, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ ও বেসরকারি একাধিক কলেজের মালিক বিভাস অধিকারী আগে অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। 

ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : প্রথমে কুন্তল ঘোষ, তারপর গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম ! কিন্তু কে এই বিভাস অধিকারী ? নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর নাম জড়াল কী করে ? সূত্রের খবর, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ ও বেসরকারি একাধিক কলেজের মালিক বিভাস অধিকারী আগে অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে, আগেই ইডি-র আতসকাচের নীচে ছিলেন বিভাস অধিকারী। এবার সিবিআইয়ের স্ক্যানারেও চলে এলেন তৃণমূলের এই প্রাক্তন ব্লক সভাপতি ! শনিবার তাঁর বাড়ি... গাড়ি... বাড়ি লাগোয়া আশ্রম এবং কলকাতার ফ্ল্য়াটে একযোগে ম্য়ারাথন তল্লাশি চালায় সিবিআই।

কিন্তু কে এই বিভাস অধিকারী ? কেন তিনি ED-CBI এর স্ক্য়ানারে ? তাঁর কাছে কী খুঁজছেন গোয়েন্দারা ? বীরভূমের নলহাটির বাসিন্দা বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। বিভাসের সম্পত্তির তালিকা দীর্ঘ। বাড়ি লাগোয়া এক আশ্রমের অন্যতম তত্ত্বাবধায়ক তিনি। আশ্রমের ঠিক পিছনেই রয়েছে বিভাস অধিকারী নলহাটির D.El.Ed কলেজ। নাম কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট। স্থানীয়দের দাবি, ঠিক তার লাগোয়া সৎসঙ্গ মিশন কলেজ অফ ফার্মেসিরও মালিকও বিভাস। সূত্রের দাবি, আরও কয়েকটি বেসরকারি কলেজের দায়িত্বও রয়েছে এই বিভাস অধিকারীর ওপরে।

অ্যাশ ব্রিকের কারখানাও রয়েছে তৃণমূলের এই প্রাক্তন ব্লক সভাপতির। এখন তিনি ইডি-সিবিআইয়ের স্ক্য়ানারে চলে আসার পর, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই বিপুল সম্পত্তি কিনতে কি নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল ?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায়, ধৃত কুন্তল ঘোষের মুখে। এরপর সিবিআইয়ের স্ক্যানারে থাকা গোপাল দলপতির মুখেও উঠে এসেছিল বিভাসের নাম ! যদিও, বিভাস অধিকারী বারবার দাবি করে এসেছেন, এই দু'জনকে তিনি চেনেন না।

শুধু গোপাল বা কুন্তল নন। ধৃত মানিক ভট্টাচার্যর সঙ্গেও বিভাস অধিকারীর যোগ ছিল। ২০১১ থেকে ২০১৬ অবধি অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। সূত্রের দাবি, গোড়া থেকেই তিনি ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ! যাঁকে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারেও মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকারও করেছিলেন বিভাস। নলহাটি (২) ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারী বলেছিলেন, মানিকের সঙ্গে দেখা হয়েছে। অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবঙ্গে যাঁরা কলেজ চালান, কার হিম্মত রয়েছে যে, পর্ষদ সভাপতির সঙ্গে দেখা না করে কলেজ চালাবেন ? রেজিস্ট্রেশন, পরীক্ষা-সহ বিভিন্ন বিষয়ে দেখা করতে হয়েছে।

ইডি সূত্রে আগেই দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে অনেকের মুখেই বিভাস অধিকারীর নাম উঠে এসেছে। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত, অযোগ্য প্রার্থীদের থেকে টাকা তোলা এবং তা প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন বিভাস। সূত্রের খবর, রবিবার অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি দলে যোগ দেওয়ার কথা রয়েছে বিভাসের।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget