এক্সপ্লোর

Jiban Krishna Saha : নিয়োগ দুর্নীতিতে কীভাবে নাম জড়াল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ?

CBI : বিধায়কের বাড়ির পাশে ঝোপে যে ৫টি ব্যাগ উদ্ধার হয়েছে, তাতেও চাকরিপ্রার্থীদের তালিকা ও আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রের দাবি

প্রকাশ সিন্হা, অনির্বাণ বিশ্বাস ও অনির্বাণ বাগচী, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) র‍্যাকেটে জড়িত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (TMC MLA Jiban Krishna Saha)। চাকরিপ্রার্থীদের বয়ানে উঠে এসেছে তাঁর নাম ! এমনটাই দাবি করা হচ্ছে সিবিআই সূত্রে। বিধায়কের বাড়ির পাশে ঝোপে যে ৫টি ব্যাগ উদ্ধার হয়েছে, তাতেও চাকরিপ্রার্থীদের তালিকা ও আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রের দাবি। বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি !

জীবনকৃষ্ণের উত্থান-

শুক্রবার দুপুরে বীরভূমের সিউড়ি-র সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তৃণমূলকে দুর্নীতির অস্ত্রে আক্রমণ করছেন, ঠিক সেই সময় ৪৭ কিলোমিটার দূরে সিবিআইয়ের টিম হানা দিয়েছিল মুর্শিদাবাদের বড়়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ! নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসকদলের কোনও জনপ্রতিনিধির বাড়িতে এত দীর্ঘ সময় তল্লাশি অভিযানের নজির নেই বাংলায় !

কিন্তু, শিক্ষকের ভূমিকা থেকে প্রথমবার শাসকদলের জনপ্রতিনিধি হওয়া জীবনকৃষ্ণ সাহার নাম কীভাবে জড়িয়ে গেল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ? CBI সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলায় জেলায় যে বিরাট র‍্যাকেট চলছে, তা আগেই সামনে এসেছে।
দেখার বিষয় ছিল, ওই র‍্যাকেটগুলো চালাচ্ছে কারা। সেই তদন্তে এগোতে গিয়ে কয়েকজন চাকরিপ্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রের দাবি, সেই সূত্রেই সামনে আসে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। নির্দিষ্ট করে অভিযোগ করা হয়, ৫ লক্ষ, ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন জীবন ! দুর্নীতির এই Black line-এ উঠে আসে সেই কুন্তল ঘোষের নামও।

সিবিআই সূত্রের খবর, শুক্রবার বাড়িতে হানা দেওয়ার পর থেকে, যত সময় গড়িয়েছে একটু একটু করে ভেঙেছেন জীবনকৃষ্ণ ! শেষ পর্যন্ত শনিবার জীবনকৃষ্ণ মুখ খোলার পরে পাঁচ-পাঁচটি ব্যাগ উদ্ধার করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, ওই ব্যাগে চাকরিপ্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড, আর্থিক লেনদেন সংক্রান্ত অনেক তথ্য পাওয়া গেছে !

প্রশ্ন উঠছে, এখানেই কি ২-এ ২-এ ৪ করতে চাইছেন গোয়েন্দারা ? জীবনকৃষ্ণকে ধরে কি তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছেন তাঁরা ? বড়ঞার জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে কটাক্ষ করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। শুধু তাই নয়, দুর্নীতিকাণ্ডে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকেও আঙুল তুলেছেন সুজন।

১৯৯৮-তে তৃণমূল তৈরির ২৫ বছর পরে, ২০২১-এর বিধানসভায় প্রথমবার মুর্শিদাবাদের বড়ঞায় জীবন পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ! কিন্তু নিয়োগ দুর্নীতির দায়ে সিবিআইয়ের কাঠগড়ায় সেই জীবন! বড়ঞার তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget