এক্সপ্লোর

Recruitment Scam : 'পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমার সাহেবকে ছোঁবে...' ঠিক কী বলেছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার 'কালীঘাটের কাকু'

Kalighater Kaku Arrested : তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু জুড়েছিলেন, 'আমার সাহেব অভিষেক ব্যানার্জি। ওঁর অফিসে চাকরি করি। ২০০৯ সাল থেকে।'

কলকাতা : দীর্ঘ ১২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে শেষপর্যন্ত গ্রেফতার। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) আরও এক হাইপ্রোফাইল গ্রেফতারি ইডি-র। সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। জিজ্ঞাসাবাদের মাঝে বারবার তাঁকে তাঁর ফোন বের করে বিভিন্ন তথ্য তুলে ধরে প্রশ্ন করা হলেও সেগুলো তিনি এড়িয়ে যাওয়া ও বয়ানে অসঙ্গতির জেরে গ্রেফতার করে বুধবার কোর্টে পেশ করার কথা।

'কালীঘাটের কাকু' নামে যাঁর পরিচিতি তিনি নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থার কর্মরত এক কর্মী হিসেবে নিজেকে বর্ণণা করেছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তাপস মণ্ডলের মুখে প্রথমবার শোনা গিয়েছিল কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। পরে কুন্তল ঘোষের মুখেও শোনা গিয়েছিল তাঁর নাম। চলতি মাসের ২০ মে যখন সিবিআইয়ের ডাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনও কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে হানা দিয়েছিল ইডি। চলেছিল ম্যারাথন তল্লাশি। জিজ্ঞাসাবাদ। চলতি বছরের শুরুতেই অবশ্য কালীঘাটের কাকু দাবি করেছিলেন, তাঁর সাহেবকে কেউ ছুঁতে পারবে না। বড়জোড় তাঁর কাছে এসেই সব থেমে যাবে।

গত ২২ ফেব্রুয়ারি এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র বলেছিলেন, 'আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাঁকে ছোঁবে। কারণ, তাঁর নাম কেউ করতে পারবে না। তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। তাঁর সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না। তাই যা চেষ্টা হচ্ছে, সেটা আমার পর্যন্ত এসে থেমে যেতে হবে।' যার পরই তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু জুড়েছিলেন, 'আমার সাহেব অভিষেক ব্যানার্জি। ওঁর অফিসে চাকরি করি। ২০০৯ সাল থেকে।' প্রসঙ্গত, যে প্রসঙ্গে কালীঘাটের কাকুকে চেনেন কি না জানতে চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, 'আমি চিনতাম, কিন্তু কীভাবে চিনি, সেটা আপনাদের বলব না।'

আরও পড়ুন- ‘সহযোগিতা করুন, শেষ সুযোগ দিচ্ছি’, ED-র সতর্কবাণীতেও অনড়! যে কারণে গ্রেফতার ‘কালীঘাটের কাকু’

প্রসঙ্গত, সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশির পর, ইডি সূত্রে দাবি করা হয়, আয়ের সঙ্গে তাঁর ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। নিয়োগ দুর্নীতিতে একের পর এক গ্রেফতারি। পরপর জিজ্ঞাসাবাদ। কিন্তু, প্রশ্ন হল মাথার খোঁজ মিলবে কবে ? 

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget