এক্সপ্লোর

Recruitment Scam : 'শতাংশের বিচারে টাকা নিয়েছেন', কুন্তল, তাপস ও নীলাদ্রির ফের জেল হেফাজত

CBI : নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় আজ ফের আলিপুরের বিশেষ আদালতে তোলা হয় কুন্তল, তাপস ও নীলাদ্রিকে। 

কলকাতা : কুন্তল ঘোষ (Kuntal Ghosh, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের ফের জেল হেফাজত। ২০ এপ্রিল পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ আদালতে সিবিআই দাবি করে, 'নম্বর বাড়াতে আলাদা আলাদা দরে টাকা নেওয়া হয়েছে। যে ৬৮% পেয়েছে, তাঁর নম্বর ৭২% শতাংশ করতে আলাদা দর। যে ৭০% পেয়েছে, তাঁর নম্বর ৭২% শতাংশ করতে পৃথক দর। এই ভাবে শতাংশের বিচারে টাকা নিয়েছেন কুন্তল-শান্তনুরা।' নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় আজ ফের আলিপুরের বিশেষ আদালতে তোলা হয় কুন্তল, তাপস ও নীলাদ্রিকে।

এদিকে আদালত চত্বরে আজ ফের বিস্ফোরক মন্তব্য করেন কুন্তল ঘোষ । 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। বিচারকের কাছে লিখিত অভিযোগ করেছি।' বলে মন্তব্য করেন নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ৩০ মার্চ একই দাবি করেছিলেন কুন্তল।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির ৫২ দিনের মাথায়, যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষকে বহিষ্কার করে দল। কিন্তু কুন্তল বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তিনি দলের পাশেই আছেন।

২৯ মার্চ শহিদ মিনার চত্বরের সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেন, তাঁর নাম বলানোর জন্য়, সারদাকাণ্ডে ধৃতদের ওপর চাপ দেওয়া হয়েছিল। অভিষেক বলেন, যবে থেকে সারদা হয়েছিল, আক্রমণ ছিল আমার দিকে। মদন মিত্র বসে আছেন, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিলেন, কী বলেছেন জানেন এদেরকে ? অভিষেকের নাম নাও, ছেড়ে দেব। কি বলেছিল না ?

এর পর পরই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তোলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বলেন, 'অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে, আমাদের বুক চওড়া করা। কারণ হচ্ছে বার বার একটা কথা বলি যে, এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছেন । আমাদের যত নেতা আছে, তাঁদের নাম বলানোর চেষ্টা করছে, তার জন্য তারা বলপূর্বক চেষ্টা করছে।'

তিনি আরও বলেন, 'আমরা মা-মাটি-মানুষের আদর্শ দলের লোক, কিন্তু আমরা ওই ধরনের ভয়কে আমরা পাত্তা দিই না। আমরা বুক সিনা করে চলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন, একটা কথা বলতে পারি, কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে এবং আমাদের নাম বলানোর চেষ্টা করছে আমাদের দিয়ে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarak Singh: মেয়র পারিষদ পদে ইস্তফা দিতে চলেছেন তারক সিং, পুরসভায় ভাঙন, ফিরহাদের বিরুদ্ধে তুললেন অভিযোগ
মেয়র পারিষদ পদে ইস্তফা দিতে চলেছেন তারক সিং, পুরসভায় ভাঙন, ফিরহাদের বিরুদ্ধে তুললেন অভিযোগ
News Live Updates : বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে নিহত তৃণমূল নেতার স্ত্রী, কী নিয়ে অভিযোগ?
বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে নিহত তৃণমূল নেতার স্ত্রী, কী নিয়ে অভিযোগ?
Ritabrata Banerjee :'মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায় ? গোটাটাই তো হাইজ্যাকড হয়ে গেছে' ফের বিস্ফোরক ঋতব্রত
'মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায় ? গোটাটাই তো হাইজ্যাকড হয়ে গেছে' ফের বিস্ফোরক ঋতব্রত
TMC News: মঞ্চ নেই, ওয়াই চ্যানেলে রেলিংয়ে বসে মমতা, চরম বিশৃঙ্খলা, পাশে শুধু তৃণমূলের পুরনো দিনের নেতারাই
মঞ্চ নেই, ওয়াই চ্যানেলে রেলিংয়ে বসে মমতা, চরম বিশৃঙ্খলা, পাশে শুধু তৃণমূলের পুরনো দিনের নেতারাই

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget