এক্সপ্লোর

Recruitment Scam: মিডলম্যান প্রসন্নর অফিসে ৪৫০টিরও বেশি সম্পত্তির দলিল উদ্ধার

ED On Recruitment Scam: মিডলম্যান প্রসন্নর নিউটাউনের অফিসে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা...

কলকাতা: 'শেষ হয়েও হইল না শেষ..', নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) 'মিডলম্যান' প্রসন্ন রায়ের অফিসে ইডি হানায় (ED Raid) উদ্ধার হয়েছে একরাশ নথি-পত্র। 'মিডলম্যানের' হাত ধরে কার কার পকেটে গিয়েছিল? নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে? মূলত 'মানি ট্রেল' খুঁজে বার করতেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, মিডলম্যান প্রসন্নর নিউটাউনের অফিসে ৪৫০টির বেশি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। মিলেছে ১০০-র বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও। ৫ হাজার পাতার বেশি নথি উদ্ধার হয়েছে তল্লাশিতে।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, হোটেল সাম্রাজ্য বিস্তার করেছিলেন প্রসন্ন রায়। উত্তরবঙ্গ থেকে সুন্দরবন, হোটেল ব্যবসা চালাচ্ছিলেন প্রসন্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রসন্ন রায়ের অন্তত ৪০০ থেকে ৪৫০ টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও নিজের নামে, কোথাও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে রেখেছেন নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান'। এই সম্পত্তিগুলির 'ডিড ভ্যালু' ১২৫ কোটি।

কিন্তু 'মার্কেট ভ্যালু' ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। আর এই বিপুল সম্পত্তিতেই নজর রয়েছে ইডির। শুধু ট্রাভেল এজেন্সির ব্যবসা করেই ৪০০ কোটির সম্পত্তি কেনা সম্ভব? উত্তর খুঁজতেই  নিউটাউনের আইডিয়াল ভিলায় প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। আইডিয়াল ভিলা ১০৫ নং বাংলোতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ১০৬ নম্বর আইডিয়াল ভিলায় নিয়ে যাওয়া হয় তাঁর পরিবারের অন্যান্য সদস্যদরে।

ইডি সূত্রে খবর,এর বাইরে আরও কী সম্পত্তি রয়েছে? আর কী কী ব্যবসা রয়েছে? ব্যবসার বাইরে আয়ের উৎস কী? কোথা খেকে এইসব সম্পত্তি কেনা হয়েছে? নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল?পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও যোগাযোগ ছিল কি? মূলত এই প্রশ্নগুলিই ইডির তরফে করা হয় প্রসন্ন রায়কে। এদিনই প্রসন্নকে জিজ্ঞাসাবাদে উঠে আসে পাথুরিয়াঘাটায় তাঁর বাগান বাড়ির প্রসঙ্গ।

ইডি সূত্রে এমনটাও দাবি করা হচ্ছে যে, জামিন পাওয়ার পর থেকেই প্রসন্ন রায় তাঁর একের পর এক সম্পত্তি বিক্রি করতে শুরু করেছিলেন। যদিও, ৪ টি মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়কে ১ টি মাত্র সম্পত্তিই বিক্রি করার অনুমতি দিয়েছিল আদালত। ইডি সূত্রে খবর, প্রসন্ন বাদেও খোঁজ মিলেছে 'নতুন' মিডলম্যানের। প্রসন্ন রায়ের সহযোগী হিসাবে নতুন করে নাম উঠে এল মিডলম্যান রোহিত ঝা-র। প্রসন্নর সহযোগী ছিলেন আরেক মিডলম্যান প্রদীপ সিং-ও। এরা তিনজনে মিলেই বিস্তার করেছিলেন দুর্নীতির চক্রের সাম্রাজ্য।

আরও পড়ুন,'রাজ্যজুড়ে চাকরি লুঠ করেছে TMC সরকার', দাবি শুভেন্দুর

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সংস্থায় কাজ করতেন রোহিত। তাঁকে নিয়োগ দুর্নীতির টাকা তোলার কাজে ব্যবহার করতেন প্রসন্ন। রোহিতের হাত দিয়েই টাকা যেত এসপি সিনহার কাছে।এর সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, তার খোঁজ করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget