এক্সপ্লোর

Recruitment Scam: ১৬ কোটি টাকা লেনদেনের হদিশ, নিয়োগ দুর্নীতিতে চন্দন মণ্ডলকে জেরায় নয়া তথ্য

Chandan Mondal: সিবিআই সূত্রে খবর, জেরায় ১৬ কোটি টাকা লেনদেনের হদিশ। অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি করে সেই টাকা তুলেছিলেন চন্দন।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে চন্দন মণ্ডলকে (Chandan Mondal) জেরা করে উঠে এল নয়া তথ্য। সিবিআই সূত্রে খবর, জেরায় ১৬ কোটি টাকা লেনদেনের হদিশ। অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি করে সেই টাকা তুলেছিলেন চন্দন। এফআইআরে নাম থাকা চন্দন প্রথম থেকেই ছিলেন আতসকাচের তলায়। সেই সময়েই চন্দনের লেনদেন খতিয়ে দেখে ৬ কোটির হদিশ পান তদন্তকারীরা। হেফাজতে পেয়ে চন্দনকে জেরা করে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও ১০ কোটির হদিশ। চাকরি বিক্রি শুধু নয়, চাকরি পেয়েছেন চন্দনের মেয়ে ও ভাইঝি। চন্দন চাকরি পাইয়ে দিয়েছেন নিকট আত্মীয়দের, খবর সিবিআই সূত্রে। 

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বাগদার সৎ রঞ্জন ও সুব্রত সামন্তকে আদালতে পেশ করল সিবিআই জামিনের বিরোধিতা করলেও তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেফতারির পর সিবিআইয়ের দাবি করে, SSC উপদেষ্টা কমিটির ৩ সদস্যের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের। সেই সদস্যদের কাছেই নিয়োগ সংক্রান্ত সুপারিশ সরাসরি পৌঁছে দিতেন রঞ্জন ওরফে চন্দন। কার মাধ্যমে এই যোগাযোগ তৈরি হয়েছিল? জানতে বাগদার রঞ্জনকে জেরা করছেন সিবিআই অফিসাররা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি করে, রঞ্জন ওরফে চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের তথ্য মিলেছে। এই টাকা কোথা থেকে এল, তা জানতে চাওয়ার পাশাপাশি, রঞ্জন ওরফে চন্দনের আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিবিআইয়ের স্ক্যানারে। গ্রুপ সি ছাড়াও, শিক্ষক বা অন্য কোনও নিয়োগে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।                                          

টাকা দিলে সুলভে মিলবে সরকারি চাকরি, জেলায় জেলায় এভাবেই ফাঁদ পেতেছিলেন বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। খাতায়-কলমে নয়, গোটাটাই ছিল মুখে মুখে প্রচার। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মধ্যস্থতাকারী রঞ্জন বিভিন্ন জেলায় সাব এজেন্ট রেখে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন। তাদের মাধ্যমেই চলত টাকা তোলা। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করেছে সিবিআই। রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের সেই সাব এজেন্টরাও এবার সিবিআইয়ের নজরে। এমন ১০ জন এজেন্ট ও সাব এজেন্টকে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই।   

আরও পড়ুন: Abhijit Ganguly: প্রাথমিকের দুর্নীতির বিচারে নজিরবিহীন পদক্ষেপ, ইন্টারভিউয়ারদের জিজ্ঞাসাবাদ বিচারপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget