এক্সপ্লোর

Raidighi News: 'নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ', TMC ছেড়ে সিপিএমে যোগ রায়দিঘিতে

Raidighi TMC: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার পর এবার রায়দিঘি। ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলাতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ।

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার পর এবার রায়দিঘি। ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলাতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন মথুরাপুর-‌১ ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য, একাধিক বর্তমান ও প্রাক্তন অঞ্চল সভাপতি। 'সবমিলিয়ে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় আড়াই হাজার', বলে দাবি সিপিএম জেলা নেতৃত্বের।

দলীয় কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে থানায় ডেপুটেশন কর্মসূচি

রবিবার ঢোলাহাটে পুলিশি জুলুম, দলীয় কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে থানায় ডেপুটেশন কর্মসূচি ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করে সিপিএম। এই সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, জেলা সম্পাদক শমীক লাহিড়ী, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

কেন দল ছাড়লেন ? কী জানালেন দলত্যাগীরা ?

এদিন সমাবেশ শেষে রায়দিঘি বিধানসভার শঙ্করপুর, আবাদভগবানপুর-সহ একাধিক অঞ্চলের তৃণমূল নেতৃত্ব দলবদল করেন। দলত্যাগীদের হাতে লাল গোলাপ তুলে দেন কান্তি গঙ্গোপাধ্যায়-সহ জেলা সিপিএম নেতৃত্ব। এদের মধ্যে আছেন মথুরাপুর-‌১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ জাকির হোসেন মোল্লা ওরফে মন্টু, পঞ্চায়েত সদস্য সাহাবুদ্দিন হালদার, মিনাজউদ্দিন হালদার, একাধিক অঞ্চল ও বুথ সভাপতি। বর্তমান সরকারের দুর্নীতির প্রতিবাদে তাঁরা দল ছাড়লেন বলে জানান দলত্যাগীরা।

‘‌ তৃণমূল সরকার দুর্নীতি ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ'

সিপিএমের জেলা কমিটির সদস্য রহিচউদ্দিন মোল্লা বলেন,‘‌ তৃণমূল সরকার দুর্নীতি ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দল ছেড়েছে। এরা দলের নীতি আদর্শ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী দিনে জেলাজুড়ে আরও মানুষ সিপিএমে যোগ দেবেন।’‌ দলত্যাগীদের আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা তথা যুব সংগঠনের সুন্দরবনের জেলা সভাপতি বাপী হালদার।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

'দলত্যাগীদের আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে' বলে জানিয়েছেন তৃণমূল নেতা

তিনি বলেন,‘‌ ২০২১ সালে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে ওই কর্মাধ্যক্ষকে। তৃণমূল নীতি-‌আদর্শের সঙ্গে দাঁড়িয়ে আছে। দলত্যাগীরা মানুষের থেকে বিচ্ছিন্ন। পঞ্চায়েতের ফলে তা প্রমাণ হয়ে যাবে।’‌  প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে একুশের ছায়া বঙ্গে। কারণ একুশের নির্বাচনের আগেও দলবদলের এমনই ছবি প্রকাশ্যে এসেছিল।

সেরা শিরোনাম

DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget