এক্সপ্লোর

Shantanu Banerjee : কুন্তলকে ছাড়াই নিজে চাকরি বিক্রির নামে টাকা তুলতেন শান্তনু, দাবি ইডি-র

Enforcement Directorate : আজই শান্তনুর ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। দুপুরে ইডির স্পেশাল কোর্টে তোলা হবে তাঁকে।

কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) আলাদা ‍র‍্যাকেট চালাতেন শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) । কুন্তলকে ছাড়াই নিজে চাকরি বিক্রির নামে টাকা তুলতেন শান্তনু, দাবি ইডি-র। এসম্পর্কে তথ্যও মিলেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। সিডি-র মাধ্যমে আজ আদালতকে জানানো হবে তথ্য। মোট ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গেছে শান্তনুর কাছে, খবর ইডি সূত্রে। আজই শান্তনুর ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। দুপুরে ইডির স্পেশাল কোর্টে তোলা হবে তাঁকে।

তবে, চাকরিপ্রার্থীদের থেকে অবৈধভাবে টাকা নিয়ে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতেন কুন্তল ঘোষ। সম্প্রতি আদালতে দেওয়া রিমান্ড লেটারে এমনই বিস্ফোরক দাবি করেছিল ED। তারা আরও দাবি করেছিল, জেরায় শান্তনু স্বীকার করেছেন, স্কুলের চাকরি পেতে তৃণমূলের অনেক নেতার হাতে নথি পৌঁছে দিতেন দলেরই নীচুতলার সদস্যরা। 

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। যুব তৃণমূল রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ থেকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসকদলের বিভিন্ন স্তরের নেতাকে গ্রেফতার করেছে ইডি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। মিলেছে অগাধ সম্পত্তির হদিশ। কিন্তু, আর কারা রয়ে গেছেন আড়ালে? দুর্নীতির এই চক্রের আসল মাথা কে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই, আরও প্রবলভাবে সামনে এসেছে তৃণমূল-যোগ! ইডি সূত্রে দাবি করেছে, জেরার মুখে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, স্কুলে চাকরি বিক্রিতে জড়িত ছিলেন তৃণমূলের অনেক নেতাই!

আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে ED-র দাবি,  গত ২৬ জানুয়ারি, জেরার মুখে শান্তনু দাবি করেন, শুধু কর্মপ্রার্থীরাই নন, স্কুলের চাকরি পেতে দলের নেতাদের হাতে নথি পৌঁছে দিতেন তৃণমূলের নীচুতলার সদস্যরা। কিন্তু, সেই সমস্ত নেতারা কারা?

এদিকে অন্তরাল থেকে সম্প্রতি প্রকাশ্যে এসেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়ঙ্কা। শান্তনুকে নির্দোষ বলে দাবি করে চান প্রশাসনিক সুরক্ষা। কুন্তলকে চিনতেন বলে স্বীকার করে নেন শান্তনুর স্ত্রী। তাঁর নামে একাধিক সম্পত্তি থাকলেও প্রিয়ঙ্কার দাবি, স্বামীর এত সম্পত্তি সেটা পুরোটা জানতেন না। শান্তনুর স্ত্রী দাবি করেন, ইডি তাঁকে এখনও ডাকেনি। ডাকলে তদন্তে সহযোগিতা করবেন বলেও তিনি জানান। 

আরও পড়ুন ; করোনাকালে পেট্রোল পাম্প কিনেছিলেন অয়ন শীল ! মালিকানায় কাদের নাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget