এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: জামিনের আবেদন খারিজ, ১৪দিনের ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু'

সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। তাঁকে হেফাজতে চায় ইডি। দুপক্ষের সওয়াল জবাব শুনে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। 

কলকাতা: খারিজ হয়ে গেল জামিনের আবেদন। ১৪ দিনের ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু'। এদিন জোকা ইএসআই-তে দেড়ঘণ্টার বেশি সময় ধরে স্বাস্থ্যপরীক্ষা হয় সুজয়কৃষ্ণর। এরপর সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। তাঁকে হেফাজতে চায় ইডি। দুপক্ষের সওয়াল জবাব শুনে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।               

প্রায় ১২ ঘণ্টা ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর গতকাল অবশেষে 'কালীঘাটের কাকু'কে গ্রেফতার করে ED। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক হাইপ্রোফাইল গ্রেফতারি ঘিরে উত্তাল রাজ্য়। মঙ্গলবার, সকাল ১০.৫৯ নাগাদ ইডি দফতরে এসে পৌঁছন সুজয়কৃষ্ণ ভদ্র। সকাল সাড়ে ১১টা থেকে সুজয়কৃষ্ণকে প্রশ্ন করা শুরু করেন ইডির ৩ জন আধিকারিক। সকাল পেরিয়ে দুপুর, দুপুর বিকেলি, বিকেল থেকে রাত...লাগাতার চলতে থাকে জিজ্ঞাসাবাদ। ৩ দফায় জিজ্ঞাসাবাদ করা হয় 'কালীঘাটের কাকু'কে। ইডি, সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করছিলেন না তিনি। অবশেষে রাতে গ্রেফতার করা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে। এর আগে, চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছিল, বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের DIP ডেভলপার্সের ১ হাজার ২০০ স্কোয়ার ফুটের একটি কমার্শিয়াল স্পেস কেনার জন্য ২০২০ সালে অগ্রিম হিসেবে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশির পর, ইডি সূত্রে দাবি করা হয়, আয়ের সঙ্গে তাঁর ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। অবশেষে বারবার জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশির পর গ্রেফতার করা হয় কালীঘাটের কাকুকে।                       

এদিন ইডি দাবি করে, 'কাকুর মাধ্যমেই ভাগের বখরা পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ সুজয়কৃষ্ণের। কুন্তলের সঙ্গে সুজয়কৃষ্ণের সরাসরি যোগসূত্র আছে।’ যদিও কুন্তলের সঙ্গে টাকার লেনদেনের অভিযোগ খারিজ সুজয়কৃষ্ণের। মানিক ভট্টাচার্যের সঙ্গেও সুজয়কৃষ্ণের আঁতাঁতের অভিযোগ ইডির। মানিকের ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে সুজয়কৃষ্ণকে প্রশ্ন ইডির। 'কাদের কাদের চাকরি? মানিককে বলে দিতেন কালীঘাটের কাকু'। ফোনে চ্যাট দেখিয়ে দাবি ইডির। অস্বীকার সুজয়কৃষ্ণ ভদ্রের । ৭০ লক্ষ টাকা সুজয়কৃষ্ণকে দিয়েছিল কুন্তল, এমনই দাবি ইডির । 'কুন্তলের বয়ানের কপি সামনে রেখে কালীঘাটের কাকুকে জেরা'। ২০২১-র আগে মানিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল না, দাবি সুজয়কৃষ্ণের। 

 

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

সেরা শিরোনাম

BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget