এক্সপ্লোর

Recruitment Scam : টেট ফেল করলে এজেন্টদের কাছে তালিকা ! কীভাবে চলত চাকরি বিক্রির র‍্যাকেট ?

Scam : সিবিআইয়ের দাবি, তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই নিয়োগ দুর্নীতিতে ষড়যন্ত্র করেছেন কৌশিক মাঝি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার। পার্থ সেনের পর এবার এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই (CBI)। তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে যুক্ত কৌশিক, আদালতে দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি কীভাবে চলেছিল OMR শিট কেলেঙ্কারির (OMR Sheet Scam) মাধ্যমে নিয়োগ দুর্নীতি, সেই  চাকরি বিক্রির র‍্যাকেটের কর্মপদ্ধতি ব্যাখ্যা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) পুজোর মুখে তৎপর CBI। ২৪ ঘণ্টার ব্যবধানে OMR শিট প্রস্তুতকারক সংস্থার একে একে ২ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। OMR শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডেটা প্রসেসিং প্রোগ্রামার পার্থ সেনের পর এবার CBI-এর জালে সংস্থার ডিরেক্টর কৌশিক মাজি। মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর, তাঁকে গ্রেফতার করেন CBI-এর অফিসাররা। সিবিআইয়ের দাবি, তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই নিয়োগ দুর্নীতিতে ষড়যন্ত্র করেছেন কৌশিক ! সম্প্রতি হাওড়ার দাশনগরে এই কৌশিক মাজির বাড়িতে তল্লাশি অভিযান চালায় CBI। 

কীভাবে চলত চাকরি বিক্রির র‍্যাকেট ? সিবিআই সূত্রে দাবি, টেটে যাঁরা পাস করতেন, তাঁদের নম্বর প্রস্তুত করে পর্ষদের কাছে পাঠাত এই সংস্থা। যাঁরা ফেল করতেন, তাঁদের তালিকা পাঠিয়ে দেওয়া হত বিভিন্ন এজেন্টদের কাছে। আর এরপরই শুরু হত টাকার খেলা। টেটে ফেল করা পরীক্ষার্থীদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতেন এজেন্টরা।তাঁদের কাছ থেকে নেওয়া হত মোটা টাকা। যাঁরা টাকা দিতেন, তাঁদের তালিকা চলে আসত OMR ডেটা প্রসেসিং সংস্থার কাছে। সেই তালিকা পাঠিয়ে দেওয়া হত পর্ষদের কাছে।

এদিন আদালতে তোলা হলে, সিবিআইয়ের আইনজীবী বলেন, তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই এই কৌশিক মাজিও ষড়যন্ত্রে যুক্ত। যদিও, ধৃতের আইনজীবী দাবি করেন, কোম্পানিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই অনুযায়ী কাজ করেছেন। তাদের (এস বসু রায় অ্যান্ড কোম্পানি) চাকরি দেওয়ার কোনও অধিকার ছিল না। দু'পক্ষের বক্তব্য শুনে ধৃতকে বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।                                     

আরও পড়ুন- এবার দুবাইয়ে মিলল রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ, ছিল পালানোর পরিকল্পনা ?

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget