এক্সপ্লোর

DA Hike: সরকারি কর্মীদের জন্য খুশির খবর, ২ শতাংশ DA বাড়াল এই রাজ্য সরকার

UP Government: এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের DA ৫৩ থেকে ৫৫ শতাংশে উন্নীত হল। জানা গিয়েছে এপ্রিল মাসের বেতনের মাধ্যমে সেই টাকা মিলবে।

নয়াদিল্লি: সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনাল রাজ্য সরকার। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, উত্তরপ্রদেশ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ DA (Dearnes Allowance Hike ) বাড়িয়েছে। যা কার্যকর হবে চলতি বছর জানুয়ারি মাস থেকে।

উত্তরপ্রদেশে DA বৃদ্ধির ঘোষণা: যোগী রাজ্যে সরকারি কর্মীদের মুখে ফুটল হাসি। DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের DA ৫৩ থেকে বেড়ে ৫৫ শতাংশ হল। জানা গিয়েছে এপ্রিল মাসের বেতনের মাধ্যমে সেই টাকা মিলবে। যা কর্মচারীরা হাতে পাবেন মে মাসে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ১৬ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। প্রায় ২ লক্ষ পেনশনভোগীকেও DR ২ শতাংশ দেওয়া হবে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে উল্লেখ করা হয় চার শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। ২০২৬-এর ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেটে বড় সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার। বাজেট বইয়ে উল্লেখ করা হয়, এতদিন ১৪ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার তা বেড়ে হচ্ছে ১৮ শতাংশ। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি ছিল, কেন্দ্রীয় হারে DA দিতে হবে। কিন্তু, এখানে স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে, ৪ শতাংশ বাড়িয়ে এটাকে ১৮ শতাংশ করা হল। 

অন্যান্য রাজ্যেও DA বৃদ্ধি: গত শুক্রবার, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, রাজ্য সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের অতিরিক্ত ২ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) দেবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "অসম মন্ত্রিসভা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ২ শতাংশ অতিরিক্ত মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছে। এই নিয়ম ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। আমরা বিহুর আগে বেতনের সাথে ২ শতাংশ অতিরিক্ত মহার্ঘ্য ভাতা যোগ করবয। এপ্রিল এবং মে মাসে বকেয়া বেতন দেওয়া হবে।'' চলতি বছর মার্চের শুরুতে মহারাষ্ট্র সরকার ৫ম বেতন কমিশনের অসংশোধিত বেতন স্কেলের অধীনে কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ১২ শতাংশ বৃদ্ধি করেছে। যা ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে।৪৪৩ শতাংশ থেকে ৪৫৫ শতাংশে সংশোধিত ডিএ নগদে দেওয়া হবে।                                 

 

 

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget