এক্সপ্লোর

Ration Distribution Scam : এবার দুবাইয়ে মিলল রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ, ছিল পালানোর পরিকল্পনা ?

Bakibur Rahman : কিন্তু বিদেশে কেন ফ্ল্যাট কিনলেন ব্যবসায়ী বাকিবুর ? রেশন দুর্নীতি মামলায় আন্তর্জাতিক যোগ রয়েছে বলে সোমবারই আদালতে দাবি করেছিল ED।

প্রকাশ সিনহা, কলকাতা : কলকাতা, বেঙ্গালুরুর পর দুবাই ! ED সূত্রে খবর, এবার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী ধৃত বাকিবুর রহমানের (Bakibur Rahman) জোড়া ফ্ল্য়াটের হদিশ মিলল দুবাইয়ে। যার মোট আনুমানিক মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা ! ইতিমধ্যে বাকিবুরের ৩টি চালকল, ২টি গমকল, বেশকিছু পানশালা, একাধিক হোটেল, পোর্শের মতো একাধিক বহুমূল্যের গাড়ির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেন রেশন বণ্টন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর, সেই খোঁজই শুরু করেছে ইডি। 

করোনাকালে রাজ্যের বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির (Ration Distribution Scam) অভিযোগ ওঠে। তাতে বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠায়, ২০২২ সালের এপ্রিল মাসে ECIR দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় ১১ অক্টোবর কাকভোর থেকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। যার মধ্যে ছিল কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাটও ! গত শুক্রবার গভীর রাতে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি।

তারপর থেকেই একে একে সামনে আসতে শুরু করেছে বাকিবুরের 'সাম্রাজ্য'। যার মধ্য়ে, কৈখালিতে রয়েছে অভিজাত আবাসনে ফ্ল্য়াট। এয়ারপোর্টের কাছে চিনার পার্কে সাততলা হোটেল। ইডি সূত্রে দাবি, কলকাতার পাশাপাশি বেঙ্গালুরুতেও হোটেল রয়েছে ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরের। এবার বাকিবুরের সম্পত্তির তালিকায় জুড়ল দুবাইয়ের ফ্ল্য়াটও !

কিন্তু বিদেশে কেন ফ্ল্যাট কিনলেন ব্যবসায়ী বাকিবুর ? রেশন দুর্নীতি মামলায় আন্তর্জাতিক যোগ রয়েছে বলে সোমবারই আদালতে দাবি করেছিল ED। এবার দুবাইয়ে ফ্ল্য়াটের হদিশ মিলল। তবে কি বিদেশে পালানোর ছক ছিল বাকিবুরের ? সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ইডি-র অফিসাররা। বিদেশে ফ্ল্যাট কেনার মতো এত টাকাই বা এল কোথা থেকে ? দুর্নীতির কালো টাকাতেই কি বিদেশে ফ্ল্যাট কিনেছেন তিনি ? হেফাজতে থাকা বাকিবুরকে জিজ্ঞাসাবাদ ও বাজেয়াপ্ত নথি পরীক্ষা করে এখন এসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন ইডির অফিসাররা।

যতই সম্পত্তি উদ্ধার হচ্ছে, ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কটাক্ষ, 'ভাইপোরও দুবাইয়ে ফ্ল্যাট রয়েছে। বাকিবুরেও রয়েছে। নন্দীগ্রামের লোক মরেছে। আমরা খেটে মরেছি। আর এরকম বাকিবুররা তৈরি হয়েছে।' গোটা ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে বাকিবুরের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তদন্তকারীরা তদন্ত করে দেখুক। তাঁরা বলছেন বিদেশে পালিয়ে যেতে পারত। কিন্তু মেহুল চোকসি, নীরব মোদিরা তো দেশের থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে বসে রয়েছে। তাঁদের ফেরাতে কেন কোনও কাজ করতে পারছে না বিজেপি।'

নেপথ্য়ে কোনও প্রভাবশালী না থাকলে এই বিপুল সম্পত্তির মালিক হতে পারতেন না বাকিবুর। এমনই অনুমান ইডি অফিসারদের। প্রশ্ন এখন, সেই প্রভাবশালী কে ? তাঁর হদিশ মিলবে কবে ?

আরও পড়ুন- মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে অবশেষে সই রাজ্যপালের


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget