এক্সপ্লোর

Jibankrishna Saha Arrest: বিধায়ক হওয়ার আগে কী করতেন জীবনকৃষ্ণ? নিয়োগ দুর্নীতি মামলায় ED-র চাঞ্চল্যকর দাবি

Recruitment Scam: তৃণমূলের বিধায়ক হওয়ার আগে চাকরি-বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার বিধায়ক হওয়ার পর ১০-১২ জনকে নিয়ে তৈরি করেন চাকরি-বিক্রির নেটওয়ার্ক।

কলকাতা: ইডি হেফাজতে থাকা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আরও 'কীর্তি' ফাঁস। নিয়োগ দুর্নীতি মামলায় ED চাঞ্চল্যকর দাবি করল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বিধায়ক হওয়ার আগে চাকরি বিক্রির এজেন্টের কাজ করতেন জীবনকৃষ্ণ।

নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায়, সোমবার ফের নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ED সূত্রে দাবি, তৃণমূলের বিধায়ক হওয়ার আগে চাকরি-বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার বিধায়ক হওয়ার পর ১০-১২ জনকে নিয়ে তৈরি করে ফেলেন চাকরি-বিক্রির নেটওয়ার্ক। এই এজেন্টদের দিয়েই ‘ঘুষ দিলে চাকরি’ হবে বলে চাকরিপ্রার্থীদের টোপ দেওয়া হত। সূত্রের দাবি, লাখ লাখ টাকার বিনিময়ে, অযোগ্য়দের সরকারি চাকরি বিক্রি করেছেন তিনি। শুধু তাই নয়, চাকরি না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে, তাঁকে গ্রেফতার করানো বা তাঁর নামে FIR করার হুমকিও দিয়েছেন। ED সূত্রে দাবি, ২০১৯-’২০-’২১, এই ৩ বছরে জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে জমা পড়েছিল ৫০ লক্ষ টাকা। এই টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি বড়ঞার তৃণমূল বিধায়ক। চাকরি-বিক্রির টাকা নগদে নেওয়া ছাড়াও অ্যাকাউন্ট ট্রান্সফারও হয়েছে বলে ED দাবি করেছে। 

এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "আইন আইনের পথে চলুক। যদি সত্যিই কেউ দোষ করে থাকে, তাহলে তদন্তে উঠে আসবে। আদালতে যাবেন। এই নিয়ে একটি শব্দও বলব না। কিন্তু সময় নিয়ে অবশ্যই বলব। যে প্রধানমন্ত্রী দু-চারদিন আগে একটা ভোট চাই-ভোট দিন এরকম গোছের কিছু কথা বলে... সেদিন থেকেই আমরা অনুমান করছিলাম যে, এবার নামবে কেন্দ্রীয় এজেন্সিগুলো।''

এর আগে CBI হানার সময় বাড়ির ছাদ মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আর ED সূত্রে দাবি, সোমবার অফিসাররা তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছলে তিনি নিজেই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন। সোজা গিয়ে পড়েন বাড়ির পাশে জঙ্গলে কাদার মধ্যে। তারপরই গ্রেফতার। এর আগে সিবিআইয়ের হাতেও নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। এবার ইডি-র হাতে। তবে, কংগ্রেস প্রশ্ন তুলছে, শুধু গ্রেফতারি আর জামিনই হচ্ছে। সবাই যেটা চাইছে, সেই দোষীদের সাজা কোথায়! প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, "ED-র অধীনে যে তদন্ত, সেই তদন্তের সাজাপ্রাপ্তের পরিসংখ্যান কী বলুন? সবাই দেখতে পাচ্ছে, কে পালাচ্ছে, কে পাঁচিল টপকাচ্ছে, কে মোবাইল ফেলছে, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু যেটা দেখতে পাচ্ছে না, সেটা হচ্ছে শাস্তি।''

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget