এক্সপ্লোর

Red Volunteers: রেড ভলান্টিয়ারদের দলে টানতে রাজ্য সম্মেলনে বার্তা কারাটের

গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য সম্মেলন। গতকাল ছিল রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। প্রতিনিধিদের আলোচনার পাশাপাশি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন প্রকাশ কারাট।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রেড ভলান্টিয়ারদের দলে টানতে রাজ্য সম্মেলনে বার্তা দিলেন প্রকাশ কারাট (Prakash Karat)। "করোনার (Corona) সময় রেড ভলান্টিয়াররা দৃষ্টান্তমূলক কাজ করেছেন। সারা দেশে এনিয়ে রীতিমতো আলোচনা হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। কিন্তু, পরবর্তী ক্ষেত্রে সেভাবে তাঁদের দলে নিয়ে আসা যাচ্ছে না। এর দায় নিতে হবে পার্টি নেতৃত্বকেই।'' সিপিএমের রাজ্য সম্মেলনে বললেন প্রকাশ কারাট। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদনেই বিধানসভা ভোটে জোট হয়েছে। কিন্তু, তৃণমূল অথবা বিজেপি-র বিকল্প আমরা হয়ে উঠতে পারিনি আমরা, তাই এই শোচনীয় ফল। জোটের জন্য দায়ী কে, এই আলোচনা বন্ধ করে কীভাবে মানুষের কাছে বিকল্প হওয়া যায়, তার দিকে নজর দেওয়ার বার্তাও দেন  প্রকাশ কারাট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য সম্মেলন। গতকাল ছিল রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। প্রতিনিধিদের আলোচনার পাশাপাশি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন প্রকাশ কারাট। প্রথমেই তাঁর কথায় উঠে আসে, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে রেড ভলান্টিয়াররা কাজ করেছে, তা সারা দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় রেড ভলান্টিয়ারদের সাহস, মানসিকতা প্রশংসিত হয়েছে। কিন্তু সমস্যা হল তাঁদের এই কাজের পরেও পার্টির সঙ্গে সেভাবে যুক্ত করা যাচ্ছে না। সেই প্রক্রিয়ার মধ্যে পার্টি থাকছে না। যে কারণে দেখা যাচ্ছে বয়স্করা দল থেকে সরে দাঁড়ালেও নতুন প্রজন্মের দলে যোগ দেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। প্রকাশ কারাট এক্ষেত্রে রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, "রেড ভলান্টিয়ারদের যদি দলে টানা না যায়, তাহলে তাঁর দায় এবং দায়িত্ব কিন্তু সংগঠনকেই নিতে হবে। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন কেরলে যখন রেড ভলান্টিয়াররা কাজ করেছেন, তখন সেখানে বামেদের সরকার ছিল, এক্ষেত্রে ছিল না। ফলে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কাজ করতে হয়েছে রেড ভলান্টিয়ারদের। 

আরও পড়ুন: Baharampur Municipality : অধীর চৌধুরীকে উৎখাতের হুঙ্কার দেওয়া নাড়ুগোপাল মুখোপাধ্যায় বহরমপুর পুরসভার চেয়ারম্যান ঘোষিত

সেরা শিরোনাম

Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget