এক্সপ্লোর

Remal Cyclone Harassment:মওকা বুঝে ২-৩ হাজার টাকা ভাড়া হাঁকল ট্য়াক্সি, উধাও অটো! 'রেমাল'-র পর 'দুর্ভোগ' চরমে

Passengers Harrased: একে রেল পরিষেবা বিপর্যস্ত ছিল দীর্ঘক্ষণ, তার উপর মওকা বুঝে ট্যাক্সিচালকদের দাঁও মারার চেষ্টা! সব মিলিয়ে, সপ্তাহের প্রথম কাজের দিন নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠল।

সন্দীপ সরকার, কলকাতা: একে রেল পরিষেবা বিপর্যস্ত ছিল দীর্ঘক্ষণ, তার উপর মওকা বুঝে ট্যাক্সিচালকদের দাঁও (Cyclone Remal Passenger Harassment) মারার চেষ্টা! সব মিলিয়ে, সপ্তাহের প্রথম কাজের দিন নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠল। অভিযোগ, সকালের দিকে রেল পরিষেবা বন্ধ থাকায় ট্যাক্সিচালকদের কেউ কেউ ২ হাজার, কেউ বা আবার ৩ হাজার টাকা চেয়ে বসেন নিত্যযাত্রীদের থেকে। 'অ্যাপ ক্যাব'-এও ভরসা রাখা যায়নি। 'বুকিং' নিয়েছেন চালকরা, তবে কিছুক্ষণ পরই বাতিল হয়ে যায় সে সব, অভিযোগ নিত্যযাত্রীদের। আর অটোরিকশা? তাদেরও দেখা পাওয়া ছিল কঠিন।

ছবি...
সোমবার ভোরের আলো ফুটতেই মহানগরের জায়গায় জায়গায় জল জমার ছবি স্পষ্ট হয়েছে। কোথাও গোড়ালি, কোথাও হাঁটু, কোথাও আবার তারও উপরে জল জমে যায় 'রেমাল'-র ধাক্কায়। সিঁথির মোড় থেকে বালিগঞ্জ, ক্যামাক স্ট্রিট, সর্বত্র জলভাসি কলকাতার ছবি ধরা পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, পাল্লা দিয়ে ভোগান্তি নিত্যযাত্রীদের। সকালের দিকে বেশ কিছুক্ষণ পর্যন্ত শিয়ালদা দক্ষিণে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। অবশেষে, সকাল ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা হয়। প্রথমে ছাড়ার কথা আপ ক্যানিং লোকালের। এরপর একে একে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, সোনারপুর, বজবজ লোকাল ছাড়বে বলে শোনা যায়। পাশাপাশি চালু হয় বিমান পরিষেবাও। উল্লেখ্য, গত কাল বেলা ১২টা থেকেই বিমান পরিষেবা বন্ধ ছিল। আজ, নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত। ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। পাশাপাশি, আংশিক ভাবে শুরু হয়েছে মেট্রো পরিষেবাও। ,তবে সব কিছু পুরোপুরি স্বাভাবিক হতে আরও খানিক সময় লাগতে পারে। 

আর যা...
আবহাওয়ার দিক থেকে সুখবর রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমতে পারে বলে জানা যাচ্ছে। ল্যান্ডফলের পর শক্তি হারিয়েছে রেমাল। এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে। 

 

আরও পড়ুন:ঘূর্ণিঝড় রেমালের জেরে ভাঙল নদী বাঁধ, তীব্র বেগে ঢুকল জল, ঘুম উড়ল স্থানীয়দের..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget