এক্সপ্লোর

Republic Day Tableau: সস্তার রাজনীতি করছে কেন্দ্র, ট্যাবলো বিতর্কে মুখ খুললেন বাবুলও

Republic Day Tableau: বাবুলের কথায়, ‘‘কী ধরনের মানসিকতা থেকে এমন আচরণ করা যায়, তা ভাবলে আশ্চর্য লাগে। আমি এর তীব্র নিন্দা করছি।’

কলকাতা: বাংলার ট্যাবলো (Republic Day Tableau) বিতর্কে এ বার মুখ খুললেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। অধুনা তৃণমূল (TMC) বাবুলের সাফ বক্তব্য, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাংলার ট্যাবলো বাদ দেওয়া অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কেন্দ্র অত্যন্ত সস্তার রাজনীতি করছে বলেও অভিযোক করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল।

ট্যাবলো বিতর্কে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendr Modi) চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও কেন্দ্রের যুক্তি, ট্যাবলো নির্বাচনের দায়িত্বে থাকে বিশেষজ্ঞ কমিটি। বাংলার ট্যাবলো বাদ যাওয়ায় তাদের কোনও ভূমিকা নেই। কিন্তু তৃণমূলের দাবি, ইচ্ছাকৃত ভাবেই বার বার বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং গর্বকে অপমান করে চলেছে কেন্দ্রীয় সরকার।

দলের পাশে দাঁড়িয়ে সোমবার এই বিতর্কে অংশ নেন বাবুলও। টুইটারে তিনি লেখেন, ‘নেতাজিকে উৎসর্গ করা বাংলার ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। কেন্দ্র সস্তার রাজনীতি বই অন্য কিছু করছে না। কী ধরনের মানসিকতা থেকে এমন আচরণ করা যায়, তা ভাবলে আশ্চর্য লাগে। আমি এর তীব্র নিন্দা করছি।’

এই নিয়ে লাগাতার দু’ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর প্রস্তাব খারিজ করল কেন্দ্র। এ বছর ২৬ জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি (Netaji Subhas Chandra Bose) এবং আইএনএ (INA) বিষয়ক ট্যাবলোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার (West Bengal Government)। কিন্তু  প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defense) তরফে সেই প্রস্তাব মৌখিকভাবে খারিজ করে দেওয়া হয়। এর আগে, গতবছর রাজ্য সরকারের কন্যাশ্রী (Kanyasree), সবুজ সাথী (Sabuj Sathi), জল ধরো, জল ভরো প্রকল্পের ট্যাবলো তুলে ধরার প্রস্তাবও নাকচ করে দেয় কেন্দ্র।

আরও পড়ুন: Netaji Tableau Controversy: নির্বাচন নেই বলেই গুরুত্বহীন? নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা

এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মমতা। তাতে তিনি লেখেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতবাক এবং ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত’। মমতা আরও লেখেন, ‘ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হয়েছে।’

নেতাজি কন্যা অনিতা বসু পাফও ট্যাবলো বিতর্কে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন। তাঁর সাফ বক্তব্য, ‘ভোটের আগে গত বছর যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিন পালনে ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদি, এ বার সেই নেতাজিকে উৎসর্গ করা ট্যাবলোই বাদ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তিনি। বাংলায় নির্বাচন মিটে গিয়েছে, তাই নেতাজিকে নিয়ে দরদ দেখানোর প্রয়োজনও মিটে গিয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন অনিতা।

কিন্তু এই সংঘাত নিয়ে রাজ্যকেই কটাক্ষ করেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‘ট্যাবলো নিয়ে প্রতি বছর বিতর্ক বাঁধানো রাজ্য সরকারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।’’ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। কিন্তু এ  ব্যাপারে রাজ্যের পাশে থাকতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর সাফ বক্তব্য, ‘‘শ্যামাপ্রসাদের আদর্শে দীক্ষিতরা নেতাজির ভাবনায় বিব্রত হবেন, সেটাই তো স্বাভাবিক! এ ব্যাপারে রাজ্য যে অবস্থান নেবে, তাকে সমর্থন জানাব আমরা।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget