এক্সপ্লোর

Netaji Tableau Controversy: নির্বাচন নেই বলেই গুরুত্বহীন? নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা

Netaji Daughter Anita Bose Pfaff: নেতাজির ট্যাবলো ইস্যুতে মোদি সরকারের অস্বস্তি বাড়ল! এবার মুখ খুললেন খোদ নেতাজি-কন্যা।

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। কোন পরিস্থিতিতে এই ট্যাবলো অন্তর্ভুক্ত করা হল না, তা জানি না। এটা খুব অদ্ভুত। প্রতিক্রিয়া নেতাজি-কন্যার।

নেতাজির ট্যাবলো ইস্যুতে মোদি সরকারের অস্বস্তি বাড়ল! এবার মুখ খুললেন খোদ নেতাজি-কন্যা। গত বছর, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কলকাতায় একমঞ্চে দেখা গেছিল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে। আর, এবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA বিষয়ক ট্যাবলো বাদ দেওয়ার অভিযোগ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

এই টানাপোড়েনের আবহে, এ’নিয়ে মুখ খুললেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ।জার্মানি থেকে সংবাদ সংস্থা PTI’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এটা শুনেছি। জানি না কি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন ট্যাবলো অন্তর্ভুক্ত করা হয়নি। কিছু কারণ থাকতে পারে। আমার বাবার ১২৫ তম জন্মবার্ষিকী, আর এ’বছরই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো অন্তর্ভুক্ত করা হয়নি। এটা খুব অদ্ভুত বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে কখনও কখনও কিংবদন্তী স্বাধীনতা সংগ্রামীর ঐতিহ্যকে আংশিকভাবে ব্যবহার করা হয়। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে নেতাজি কন্যা এও বলেছেন, গত বছর ১২৫ তম জন্মবার্ষিকীর (সুভাষচন্দ্র বসু) উদ্বোধন কলকাতার সব জায়গায় খুব বড় করে উদযাপন করা হয়েছিল। তখন বাংলায় নির্বাচন ছিল। এ’বছর সে রকম কিছু নেই। তাই হয়তো বিষয়টি আর গত বছরের মতো গুরুত্বপূর্ণ নয়।

নেতাজির ১২৫ তম জন্ম-জয়ন্তী পালনের জন্য একটি কমিটি তৈরি করেছিল মোদি সরকার। এ’বিষয়ে নেতাজি-কন্যা বলেন,  আমায় যে কমিটির সদস্য করা হয়েছিল, আমি কখনও শুনিনি সেই কমিটি একটি বৈঠকও করেছে বা লিখিতভাবে যোগাযোগ করেছে। আমি যতদূর জানি, কোনও বৈঠক হয়নি। আমার জন্য, এটি একটি অস্তিত্বহীন কমিটি।

একইসঙ্গে ফের একবার, জাপানের রেনকোজি মন্দিরে রাখা অস্থিভস্মের DNA পরীক্ষারও দাবি করেছেন তিনি। নেতাজি কন্যা বলেছেন, আমি দেহাবশেষ ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু, অনেক বাধা রয়েছে। আমার মনে হয় DNA পরীক্ষা করা উচিত। DNA পরীক্ষা করলেই সত্যি বেরিয়ে আসবে।

এদিকে, ট্যাবলো বাতিল প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি,  মোদি সরকার নয়, প্রজাতন্ত্র দিবসে কোন ট্যাবলো অংশগ্রহণ করবে, তা নির্বাচনের দায়িত্বে থাকে বিশেষজ্ঞ কমিটি। এ বছর মোট ৫৬টি ট্যাবলোর আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ছাড়পত্র পেয়েছে ২১টি। কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যের আবেদন বাতিল হয়েছে। পাশাপাশি সূত্রটি জানিয়েছে, এবছর কেন্দ্রীয় সরকারের Central Public Works Department-এর ট্যাবলোয় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ রয়েছে। ফলে তাঁকে অপমান করার কোনও প্রশ্নই উঠছে না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget