এক্সপ্লোর

Purulia News:একে গরমে রক্ষে নেই, জলকষ্ট দোসর! ঝালদায় ৭ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের

Purulia Agitation:দুর্বিষহ গরমের মধ্যেই, নিদারুণ জলকষ্ট পুরুলিয়ার ঝালদার একাধিক জায়গায়। প্রতিবাদে ৭ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন দুটি ওয়ার্ডের বহু সংখ্যক বাসিন্দা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: দুর্বিষহ গরমের (Summer) মধ্যেই, নিদারুণ জলকষ্ট (Water Crisis) পুরুলিয়ার (Purulia) ঝালদার একাধিক জায়গায়। প্রতিবাদে ৭ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ (Agitation) দেখালেন দুটি ওয়ার্ডের বহু সংখ্যক বাসিন্দা। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন ঝালদা পুরসভার (Jhalda Municipality) চেয়ারপার্সন।

কী ঘটল?
গনগনে রোদের আঁচে পুড়ছে বাংলা। কার্যত ভাজা ভাজা হচ্ছে দক্ষিণবঙ্গ। গত কালও পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে যা কিনা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আর এই দুর্বিষহ গরমের মধ্যেই, নিদারুণ জলকষ্ট শুরু হয়েছে পুরুলিয়ার ঝালদার একাধিক জায়গায়। তার প্রতিবাদ জানিয়ে, রোদ মাথায় নিয়েই এবার আন্দোলন শুরু করেছেন কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভার ২ ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বন্দনা চট্টোপাধ্যায় নামে ঝালদার এক বাসিন্দা বললেন, 'জলের দাবিতেই অবরোধ করেছিল।২ নম্বর, ১১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন জল নেই। কেউ কিছু স্টেপ নেয়নি।' আকাশ থেকে আগুন ঢেলে দিচ্ছে সূর্য। এই পরিস্থিতিতে মাথার ওপর ত্রিপলের আচ্ছাদন খাটিয়ে, বুধবার সকাল ৭টা থেকে রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন দুটি ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। মাঝ রাস্তায় বালতি, জারিকেন, কলসি রেখে ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে অবরোধ। অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ এসে কথা বললেও, বিক্ষোভকারীরা অবরোধ তুলতে চাননি। তাঁদের অভিযোগ, ঝালদা পুরসভাকে বারবার জানিয়েও জল সঙ্কটের কোনও সুরাহা হয়নি। ঝালদার বাসিন্দা বেবি মুখোপাধ্যায় বললেন, 'আমাদের জলের খুবই সমস্যা। সেই সমস্যা কিছুতেই মিটছে না। অনেক জায়গায় গিয়েছি। পুরসভাতে দরখাস্ত দিয়েও কিছু হয়নি। ২ আর ১১ নম্বর ওয়ার্ডে জল নেই। জল না দিলে আন্দোলন তুলব না।'

কী বলছে প্রশাসন?
ঝালদা পুরসভার চেয়ারপার্সন শিলা চট্টোপাধ্যায়ের বক্তব্য, 'ঝালদায় জলের সমস্যা আছেই। সাপ্লাইয়ের জল যেটা পাই, পিএইচই করে পুরোটা। ওটায় পুরসভা কিছু করতে পারে না। পিএইচই-কে চিঠি করেছি। তার কপি ডিএম-কে দিয়েছি। ওঁরা টেন্ডার করছেন বলে শুনেছি। আমরা পুরো ১২টা ওয়ার্ডের জন্যই দেখে যেতে বলেছি।' জল সঙ্কট নিয়ে বৃহস্পতিবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছে ঝালদা পুরকর্তৃপক্ষ। তারপরই দুপুর দুটো নাগাদ ওঠে অবরোধ। 

আরও পড়ুন:বহুবার একই শব্দের ব্যবহার, এলোমেলো কথা, মুকুলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, মনোবিজ্ঞান যা বলছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget