এক্সপ্লোর

Ration: পশ্চিমবঙ্গের বাইরে থাকা বাংলার বাসিন্দারাও পাবেন রেশন, জেনে নিন কীভাবে

West Bengal: বাংলার বাসিন্দা হয়ে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্য থেকে রেশন তোলার সুযোগ পাবেন এবার। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের তরফে ট্যুইট করে একথা ঘোষণা করা হয়েছে।

কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে অন্যান্য রাজ্য থেকেও রেশন (Ration) তুলতে পারবেন আপনি। সম্প্রতি এমনই সুখবর দিয়েছে রাজ্য সরকার (West Bengal State Goverment)। তবে এর জন্য রয়েছে কয়েকটি শর্ত। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে রাজ্যের বাইরে রেশন পেতে হলে আপনার কাছে থাকতে হবে AAY, PHH অথবা SPHH কার্ড। এর পাশাপাশি অতি অবশ্যই প্রয়োজন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ। এই শর্তের সবকটি পূরণ হলেই আপনি পশ্চিবঙ্গের বাইরে থেকেও নিজের কার্ডের রেশন তুলতে পারবেন। রাজ্যের বাইরে যে জায়গায় আপনি রয়েছেন সেখানে কাছাকাছি রেশন দোকানে গিয়ে আধার কার্ড নম্বরের সাহায্যে নিজের প্রাপ্য রেশন তুলতে পারবেন গ্রাহক। থাকছে অনলাইন পরিষেবার সুবিধাও। সেক্ষেত্রে ‘খাদ্যসাথী-আমার রেশন’ এই মোবাইল অ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেও এই সুবিধা অর্থাৎ বাংলার বাসিন্দা হয়ে বাংলার বাইরে অন্য রাজ্য থেকে রেশন তোলার সুযোগ পাবেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের তরফে ট্যুইট করে একথা ঘোষণা করা হয়েছে।

 

কিছুদিন আগে রাজ্য সরকার এও জানিয়েছিল যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ না থাকলেও অসুবিধা নেই। গ্রাহক চাইলেই তাঁর রেশন পেতে পারেন। তবে এর জন্য কিছু কৌশল শিখে নেওয়া প্রয়োজন। জেনে নিতে হবে একটি ছোট্ট নিয়ম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ‘ফর্ম ১৫’ (Form 15) নামের একটি নতুন পদ্ধতি চালু করতে চলেছে। তার মাধ্যমে আপনার হয়ে অন্য লোক, যাকে আপনি মনোনীত করবেন, তিনি রেশন তুলতে পারবেন এবং পৌঁছে দিতে পারবেন আপনার হাতে।

ফর্ম ১৫- র মাধ্যমে আপনি আপনার পরিচিত দু’জনকে মনোনীত করতে পারবেন, যাঁরা আপনার হয়ে রেশন তুলতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয়ে বিশেষ ভাবে নজর দিতে হবে। মনে রাখতে হবে আপনি যে দোকান থেকে রেশন তোলেন, ওই দুই ব্যক্তিকেও সেই দোকানের গ্রাহক হতে হবে এবং অতি অবশ্যই দু’টি আলাদা পরিবারের সদস্য হতে হবে। এই ফর্ম ১৫ অনলাইনেও জমা দেওয়া যাবে। কিংবা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরেও জমা দিতে পারেন গ্রাহক।

আরও পড়ুন- রেশনে আরও সুবিধা, এবার ডিজি-লকারে ই-রেশন কার্ড

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget