এক্সপ্লোর

North Dinajpur: অথৈ জলে রাস্তা সংস্কারের কাজ, প্রতিবাদে 'তাণ্ডব' রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতে

Agitation In Raigunj: রাস্তা সংস্কারের দাবিতে ধুন্ধুমার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতে। উত্তেজিত জনতা গ্রাম পঞ্চায়েতের আসবাবপত্র ভেঙে দেয় বলে অভিযোগ।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রাস্তা সংস্কারের (road reconstruction) দাবিতে ধুন্ধুমার রায়গঞ্জ (raigunj) ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতে। উত্তেজিত জনতা গ্রাম পঞ্চায়েতের আসবাবপত্র ভেঙে (vandalize) দেয় বলে অভিযোগ। আগুন ধরানো হয় পঞ্চায়েতের বাইরে। এতেই শেষ নয়। পঞ্চায়েত কর্মীদের দফতর থেকে বের করে দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয়েছে রায়গঞ্জ থানায়।

কী নিয়ে অশান্তি?
শীতগ্রাম পঞ্চায়েতের কাশিমপুর থেকে শীতগ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার হাল অত্যন্ত খারাপ। বর্ষার সময় তা চলাচলের কার্যত অযোগ্য হয়ে পড়ে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে প্রাণ হাতে নিয়ে এলাকাবাসীদের যাতায়াত করতে হয়। গ্রামের বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতকে রাস্তা বানানোর জন্য জানানো হলেও কোনও উদ্য়োগ নেওয়া হয়নি। দীর্ঘ দিনের ভোগান্তির জেরে এমনিতেই তীব্র ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। আজ এলাকাবাসীরা রাস্তা নির্মাণের জন্য ফের পঞ্চায়েতে এলে কোনও জনপ্রতিনিধি না থাকায় তুঙ্গে ওঠে ক্ষোভের আগুন। উত্তেজিত গ্রামবাসীরা কর্মীদের সামনেই আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। পরে পঞ্চায়েত দফতরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সঙ্গে কর্মীদের বাইরে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পঞ্চায়েতের তরফে ঘটনাটি রায়গঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে এর মধ্যেই।

রাস্তা সংস্কারের দাবিতে আগেও বিক্ষোভ...
চলতি মাসের গোড়াতেই সড়ক সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ দেখিয়েছিলেন বাঁকুড়ার মানুষ।  সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের কাদাঘাটা এলাকায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ ছিল, কাদাঘাটা থেকে ভাটপাড়া কলোনি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে বার বার বিষয়টি জানিয়েছেন তাঁরা। কিন্তু তার পরও রাস্তা সংস্কার নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। ফলে রাতের অন্ধকারে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, খেদ তাঁদের। সবচেয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলপড়ুয়াদের। শুধু এই রাস্তা নয়। আরও বেশ কয়েকটি রাস্তারও এক হাল, দাবি স্থানীয়দের। সেগুলিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষাকালে বৃষ্টি হলেই জল জমে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। এক কথায় দুর্ভোগ সপ্তমে। প্রতিবিধান চেয়ে তাই অভিনব প্রতিবাদ! 
তবে রায়গঞ্জে বিক্ষোভের চেনা কৌশলেই হাঁটলেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন:কেউ ছাড়া পাবে না, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget