এক্সপ্লোর

RG Kar Case: রক্তমাখা গ্লাভস, হাতের ছাপ ও চিকিৎসার সরঞ্জাম ! RG Kar-এ রহস্যের কেন্দ্রবিন্দুতে অর্থোপেডিক OT, নতুন বিতর্ক

Junior Doctors: অগাস্ট থেকে বন্ধ থাকা এই OT খুলতে মঙ্গলবার আপত্তি জানান জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাজুয়াল্টি ব্লকের ৮ তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটার ঘিরেও নতুন বিতর্ক দানা বেঁধেছে। অগাস্ট থেকে বন্ধ থাকা এই OT খুলতে মঙ্গলবার আপত্তি জানান জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বন্ধ OT খুলতে মৌখিক অনুমতি দিয়েছে CBI। তবে, তারা ফের সিবিআইকে লিখিতভাবে অনুমতির জন্য চিঠি লিখেছেন।

আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাজুয়াল্টি ব্লকের ৮ তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটার ঘিরেও নতুন বিতর্ক দানা বেঁধেছে। অগাস্ট থেকে বন্ধ থাকা এই OT খুলতে মঙ্গলবার আপত্তি জানান জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, গত অগাস্ট মাসে ৮ তলার ওই অপারেশন থিয়েটারেই রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ ও রক্তমাখা চিকিৎসার সরঞ্জাম দেখতে পান সিস্টার ইনচার্জ। CBI তদন্ত চলাকালীনই CISF-এর উপস্থিতিতে সিল করে দেওয়া হয় এই OT। ইতিমধ্য়েই CFSL- রিপোর্ট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধর্ষণ-খুন কি অন্য় কোথাও করা হয়েছিল ? তারপর দেহ এনে সেমিনার রুমে রাখা হয়েছিল ? বর্তমান প্রেক্ষাপটে জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশের প্রশ্ন, কেন তাহলে অর্থোপেডিক OT ঘুরে দেখল না CBI ? কেন এই অপারেশন থিয়েটারকে তদন্তের আওতায় আনা হল না ?

জুনিয়র ডাক্তার কিঞ্জন নন্দ বলেন, 'CFSL-এর যে রিপোর্টটা এল যে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়। আমাদের বক্তব্য, তাহলে কোথায় ? এরকম কিছু কিছু সন্দেহজনক জায়গা আছে। এই অর্থোপেডিক ওটি যেটা আছে সেটা বিগত দেড়-দুই মাস ধরে বন্ধ করা আছে। কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছিল। তাদের কিছু সন্দেহ হয়েছিল তাই। বারবার সিবিআইকে অনুরোধ করেছে, তদন্ত করুন। ফরেন্সিক ল্যাবে পাঠান। সিবিআই সেই ব্যাপারে গুরুত্বই দেয়নি এখনও। সেটা কেন দিচ্ছে না ? সিবিআই কেন নিরুত্তাপ ? কেন তাদের কাছে কোনও উত্তর নেই ?'

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বন্ধ OT খুলতে মৌখিক অনুমতি দিয়েছে CBI। তবে, তারা ফের সিবিআইকে লিখিতভাবে অনুমতির জন্য চিঠি লিখেছেন। যদিও এদিনও OT-টি সিল করে রাখা হয়েছে। সিবিআই সেখানে গেছে কি না কর্তৃপক্ষের জানা নেই বলে জানিয়েছেন আর জি কর মেডিক্য়ালের ভাইস প্রিন্সিপাল।

যদিও জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের জেরে মঙ্গলবার এই অপারেশন থিয়েটার খোলেনি আর জি কর কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Jahangir Khan: জেলে জাহাঙ্গির, জালে স্ত্রী - কীভাবে গ্রেফতার সারিকা বিবি ? ধৃতের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের
Jahangir Khan: জেলে জাহাঙ্গির, জালে স্ত্রী - কীভাবে গ্রেফতার সারিকা বিবি ? ধৃতের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের
West Bengal Live Blog: আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে উপস্থিত নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে উপস্থিত নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী
West Bengal Lokayukta: ভেঙে দিতে হবে বেআইনি নির্মাণ, দিতে হবে ক্ষতিপূরণও! ১৮ বছর পরে বিচার পেলেন গৃহবধূ
ভেঙে দিতে হবে বেআইনি নির্মাণ, দিতে হবে ক্ষতিপূরণও! ১৮ বছর পরে বিচার পেলেন গৃহবধূ
International Yoga Day Live Updates: রেড রোডে ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট, অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রেড রোডে ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট, অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভিডিও

Suvenddu Adhikari: 'অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাম-কংগ্রেস-তৃণমূল', মন্তব্য মুখ্যমন্ত্রীর
PM Modi: টাকা ফেরাচ্ছে দুর্নীতিবাজরা, কাটমানি শেষ, কাজ শুরু: প্রধানমন্ত্রী
PM Modi: ইতিহাসকে হোয়াইট ওয়াশ করে পশ্চিমবঙ্গ দিবসকে ভোলানোর চেষ্টা: প্রধানমন্ত্রী
Dilip Ghosh | ''আজ খুব গর্বের দিন....এটাই পরিবর্তন'', আন্তর্জাতিক যোগ দিবস প্রসঙ্গে দিলীপ
Agnimitra Paul | ''আগের কৌশল অবলম্বন করলে সেটা আর হবে না'', জাহাঙ্গিরের স্ত্রী প্রসঙ্গে অগ্নিমিত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET UG Re-Exam : রবিবার NEET, আধার ভেরিফিকেশন না হলে পরীক্ষা বাতিল ? বড় নির্দেশিকা জারি NTA-র
রবিবার NEET, আধার ভেরিফিকেশন না হলে পরীক্ষা বাতিল ? বড় নির্দেশিকা জারি NTA-র
Narendra Modi: গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গা, অনেক হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ, ইতিহাসকে ধামাচাপা দিতে তোষণের খেলা চলেছে: নরেন্দ্র মোদি
গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গা, অনেক হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ, ইতিহাসকে ধামাচাপা দিতে তোষণের খেলা চলেছে: নরেন্দ্র মোদি
Maharashtra Temple Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পুণ্যার্থীরা, বাড়ছে হতাহত, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পুণ্যার্থীরা, বাড়ছে হতাহত, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে
El Nino : এল নিনো কি ভেঙেচুরে দেবে এ রাজ্যে বর্ষার টাইমলাইন? বৃষ্টি হলেও হবে না পর্যাপ্ত? হতে পারে খরাও?
এল নিনো কি ভেঙেচুরে দেবে এ রাজ্যে বর্ষার টাইমলাইন? বৃষ্টি হলেও হবে না পর্যাপ্ত? হতে পারে খরাও?
Shani Astrology : শনিদেবের মহাগোচর, খুলতে পারে ভাগ্যের দরজা! জুলাই-আগস্টে রাজযোগ ৩ রাশির
শনিদেবের মহাগোচর, খুলতে পারে ভাগ্যের দরজা! জুলাই-আগস্টে রাজযোগ ৩ রাশির
Bolpur News: বোলপুরের পর সিউড়ি পুরসভা, আবারও ইস্তফা চেয়ারম্যানের, দু'ক্ষেত্রেই কারণ 'শারীরিক অসুস্থতা'
বোলপুরের পর সিউড়ি পুরসভা, আবারও ইস্তফা চেয়ারম্যানের, দু'ক্ষেত্রেই কারণ 'শারীরিক অসুস্থতা'
Rashifal: চাকরিতে নতুন দায়িত্ব, স্বাস্থ্য খারাপ হতে পারে এই রাশিদের, রবিবারের রাশিফল দেখে নিন
চাকরিতে নতুন দায়িত্ব, স্বাস্থ্য খারাপ হতে পারে এই রাশিদের, রবিবারের রাশিফল দেখে নিন
FIFA World Cup 2026: দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র, সাইবারির গোলে জয় মরক্কোর
দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র, সাইবারির গোলে জয় মরক্কোর
Embed widget