এক্সপ্লোর

Durga Puja: 'গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি হবে', RG Kar আবহে জাঁকজমক উৎসবের ডাক TMC বিধায়কের

Durga Puja 2024 Celebration:বিধায়কের আশ্বাস, টাকা চাওয়ার কথা সাংবাদিক বৈঠক ডেকে জানালে ওই ক্লাবের আবেদন বিবেচনা করে দেখা হবে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আর জি কর কাণ্ডের আবহে এবার আরও জাঁকজমক উৎসবের ডাক তৃণমূল বিধায়কের। 'যাঁরা বলছেন উৎসবে নেই, আমাদের চ্যালেঞ্জ আরও ভাল করে উৎসব করা। গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি হবে। আমরাও প্রমাণ করতে চাই, আমরাও উৎসবে আছি', মধ্যমগ্রামে পুজো-বৈঠকে মন্তব্য উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামীর।

রাজ্য সরকারের পুজো-অনুদান নেবে না বলে ঘোষণা করে, এখন টাকা নেওয়ার জন্য পিছনে ঘুরছে পুজো কমিটি। পুজো এবার গতবারের থেকেও বড় করে হবে। প্রমাণ হবে, আমরা উৎসবে আছি। মধ্যমগ্রামে পুজো কমিটিগুলির সমন্বয় বৈঠকে এমনই দাবি করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। 

বিধায়কের আশ্বাস, টাকা চাওয়ার কথা সাংবাদিক বৈঠক ডেকে জানালে ওই ক্লাবের আবেদন বিবেচনা করে দেখা হবে। পুজো আয়োজনে সমস্যায় পড়লে, তিনি উদ্যোক্তাদের পাশে থাকবেন বলেও জানান অশোকনগরের তৃণমূল বিধায়ক। এখনও পর্যন্ত অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটিই পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। নাম না করে বিধায়ক ওই ক্লাবকেই নিশানা করেছেন বলে অনুমান। পুজো কমিটির দাবি, তাদের নামে নকল প্যাড ছাপিয়ে কেউ সরকারি অনুদান নিতে চাইলে তার দায় ক্লাবের নয়।                       

আরও পড়ুন, ঝেঁপে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পুজোর মুখে টানা দুর্যোগের আশঙ্কা?

এদিকে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে, দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান নিতে অস্বীকার করেছে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজো সংগঠন। এ বার সেই তালিকায় যোগ হল পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের পুজো কমিটি টাটুয়াড়া মা শ্মশান কালীমন্দির সমিতি। গত ২ বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। 
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এ বছর অনুদান না নেওয়ার কথা বলে গত সপ্তাহে চিঠি দেওয়া হয়েছে জেলাশাসককে। ক্লাবগুলিকে পুজোর অনুদান দেওয়া নিয়ে বিতর্ক শুরু থেকেই। তারপরেও ৭০ হাজার টাকা থেকে এ বছর বাড়িয়ে তা ৮৫ হাজার করা হয়েছে। 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget