এক্সপ্লোর

RG Kar Case: ৮০ দিন পার, মেলেনি বিচার, আজ মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

Junior Doctors CGO Abhijan On RG Kar Case: আজ রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযান

কলকাতা: ৮০ দিন পার, এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি জুনিয়র ডাক্তারদের। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক।

আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। আজ ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযান। ৪ নভেম্বর,দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা করবে 'অভয়া মঞ্চ'।

 আর জি কর-কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন চিকিৎসকরা।সম্প্রতি একই দাবিতে CBI অফিস অভিযান করে 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে মহিলাদের এক সংগঠন। বিচার পেতে আর কতদদিন সময় দরকার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনে দাঁড়িয়েই স্লোগান তুলেছিলেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের প্রথম চার্জশিটে কলকাতা পুলিশের তদন্তেই কেন সিলমোহর দিল CBI, উঠেছিল সেই প্রশ্নও। আর জি কর-কাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে খোদ পুলিশ কমিশনারের হাতে তাঁকেই অপসারণের দাবিপত্র তুলে দিয়ে এসেছিলেন আন্দোলন জুনিয়র ডাক্তাররা।

সম্প্রতি একই মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধেই স্লোগান তুলেছিলেন মহিলারা। এক প্রতিবাদী জানিয়েছিলেন, 'আমরা তো ঝুলিয়ে রেখেছি। কারও ওপর আস্থা নেই। কারও ওপর আস্থা নেই। কারণ তাদের কাজকর্ম সুবিধার নয়। কোনওসময়ে দেখি না যে ঠিক যথোপযুক্ত বিচার তারা করতে পেরেছে। বা প্রমাণ করতে পেরেছে ঘটনা। আজ অবধি দেখিনি।'

তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে সল্টলেকের সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স অভিযান করে 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে মহিলাদের একটি সংগঠন। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের চারদিন পর ১৩ অগাস্ট ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর ২ মাসেরও বেশি সময় কেটে গেছে।

আরও পড়ুন, বন দফতরের সন্দেহই সত্যি হল, আলিপুরদুয়ারে দুধ সাদা গাড়ির দরজা খুলতেই..

মূল মামলায় আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করলেও,চার্জশিটে মূল ষড়যন্ত্রকারী হিসেবে কলকাতা পুলিশের গ্রেফতার করা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দেখিয়েছে সিবিআই। আর এই প্রেক্ষাপটে সিবিআই তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এদিন সিবিআই দফতরে অভিযান চালালেন মহিলারা। মিছিলের শুরুতে থাকা ব্যানারেই লেখা ছিল- 'মেয়েরা সিবিআই দফতর ঘেরাও কর।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ED Raid : দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget