এক্সপ্লোর

Mamata Banerjee: কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান মুখ্যমন্ত্রীর, কী জবাব আন্দোলনকারীদের ?

RG Kar Protest: খোলা মনে আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : জট কি কাটবে ? আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী । সন্ধে ৬টায় কালীঘাটে তাঁর বাড়িতে আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছে। এই সংক্রান্ত মেল পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে। মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে ১৫ জনের প্রতিনিধিদলকে বৈঠকে আসার জন্য মেল করে মুখ্যসচিব মনোজ পন্থের তরফে জানানো হয়েছে। খোলা মনে আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের। তবে, ১৫ জন নন, ৩০ জনকে নিয়েই মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক চান ডাক্তাররা। এমনই শোনা যাচ্ছে। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।

আন্দোলন, কর্মবিরতির ৩৫ তম দিনে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। নবান্নয় বৈঠক ভেস্তে যাওয়ার ২ দিনের মাথায়, নিজেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী। প্রথমেই বলেন, 'আন্দোলনকে কুর্নিশ জানাই, আন্দোলনের ব্যথা আমি বুঝি, আমিও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। এত ঝড়জলের মধ্যে এভাবে রাস্তায় বসে আছেন বলে আমিও ঘুমহীন রাত কাটাচ্ছি। আপনারা কাজে ফিরুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো নিয়ে ভাবব।' জুনিয়র চিকিৎসকদের কাছে সময় চান মুখ্যমন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের তরফে বলা হয়, 'আমাদের ৫ দফা দাবি নিয়ে কোনও সমঝোতা নয়, আমরাও দ্রুত আলোচনায় বসতে চাই। কাজে ফিরতে চাই। মুখ্যমন্ত্রীর এই আসাকে সদর্থক বলে মনে করছি। উনি স্বাস্থ্যমন্ত্রী এখনই স্বাস্থ্য ভবনে বসে আলোচনা হোক।'

আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, 'আজকে যে সদর্থক ভূমিকা দেখছি আমরা, তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ন্য়ায়বিচারের যে পাঁচ দফা দাবি সেই দাবিতে কিন্তু কোনও সমঝোতা আমরা করব না। কোনও  সমঝোতা করব না। কিন্তু আমরা এই যে মুখ্য়মন্ত্রী এসেছেন, আমাদের সঙ্গে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এখনই আলোচনার মাধ্য়মে, এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য় ওঁর কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। এখনই।' 

তারও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর বার্তায় সাড়া দিয়ে আলোচনায় রাজি হন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে নবান্নে জুনিয়র ডাক্তাররা ইমেল করেন। 'আমরা আলোচনায় বসতে চাই, বার্তাকে ইতিবাচকভাবেই দেখছি। এখনই চাইলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। সরকার যে মুহূর্তে জানাবে, আমরা ৫ দফা দাবি নিয়ে বসব। খোলামনে আলোচনা করতে হবে, স্বচ্ছতা বজায় রেখেই বৈঠক চাই। আমাদের দাবি পূরণ হলে যে কোনও মুহূর্তে জট কাটতে পারে। দুর্যোগের মধ্যেই ধর্না মঞ্চে এসে অভূতপূর্ব ইতিবাচক বার্তা দেওয়ায় কৃতজ্ঞ।' পর্যাপ্ত প্রতিনিধি নিয়ে সরকারের সঙ্গে বৈঠক চেয়ে নবান্নে ইমেল করা হয়। যার জবাবে মুখ্যসচিবের তরফে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget