এক্সপ্লোর

Suvendu Adhikari: ফের 'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি' নিয়ে বিস্ফোরক শুভেন্দু, 'শুধু RG Kar নয় ..'

Suvendu On Health Department On RG Kar Case: 'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি' নিয়ে বিস্ফোরক শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ কলকাতা তথা দেশ ছাড়িয়ে বিদেশেও। এহেন পরিস্থিতিতে ফের 'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি' নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'শুধু আর জি কর মেডিক্যাল নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে।'

' স্বাস্থ্য দফতরের বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত'

এদিন তিনি বলেন,'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ-রেশন কেলেঙ্কারির থেকেও বড়। স্বাস্থ্য দফতরের বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু আর জি কর মেডিক্যাল নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে',চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি আরও বলেন,'কোভিড-কালে পিএম কেয়ারের যে টাকা এসেছিল, তার বড় অংশই নয়ছয় করা হয়েছে। আর জি কর হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে,  স্বাস্থ্য দপ্তরের একটা বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত। কোভিডের সময়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট বলেছেন, 'আমরা চাই সব মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে তদন্ত করুক সিবিআই।'

আরও পড়ুন, মীনাক্ষীর নেতৃত্বে স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, 'প্ররোচনা দিয়ে মারধর..'

আর জি কর মেডিক্য়াল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ১৫দিন জিজ্ঞাসাবাদের পর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলনে প্রবল চাপের মুখে আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। যদিও, এর কয়েকঘণ্টার মধ্য়েই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। আন্দোলনের মুখে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের প্রশাসনিক ভবনে অধ্য়ক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। পরদিনই, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ। প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয়, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। অন্যদিকে, এদিনই আর জি করে খুন-ধর্ষণ মামলায় তদন্তভার হাতে নেয় CBI. এর পরপরই, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI. এর মাঝেই সামনে আসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ। টানা ১৫ দিন ধরে আসা-যাওয়া চলছিলই। এরপরই সোমবার সন্ধেয় আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে CBI. 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget