এক্সপ্লোর

RG Kar News: প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী RG Kar মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ !

Sandip Ghosh: ২৪ ঘণ্টা সন্দীপের ওপর নজরদারি চালাতে রাখা হয়েছে দুই জন নিরাপত্তা রক্ষীকে।

প্রকাশ সিনহা, কলকাতা : প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা তালাবন্ধ সেলে রাখা হচ্ছে আর জি কর মেডিক্যালের (RG Kar Medical College) প্রাক্তন অধ্যক্ষকে। প্রেসিডেন্সি জেলের প্রভাবশালীদের ওয়ার্ড পয়লা বাইশে নয়, সন্দীপ ঘোষের জায়গা হয়েছে দশ সেলের ৪৬ নম্বর লক আপে। প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। ২৪ ঘণ্টা সন্দীপের ওপর নজরদারি চালাতে রাখা হয়েছে দুই জন নিরাপত্তা রক্ষীকে। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে রাখা হয়েছে পয়লা বাইশ ওয়ার্ডে।

সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপ ঘোষের প্রিজন ভ্য়ানে চটির বাড়ি মারলেন এক ব্য়ক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তকে এদিন হেফাজতে চায়নি সিবিআই। তাদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

প্রথম দিন জুটেছিল চাঁটি, আর মঙ্গলবার চটি। সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্য়ানে ওঠার পর তাতে চটির বাড়ি মারা হল !একবার নয় বারবার আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এক ব্য়ক্তি। ফের চোর বিদ্রুপ। তুমুল বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে মঙ্গলবার এভাবেই উত্তাল হল আলিপুরের বিশেষ CBI আদালত। 

৮ দিনের CBI হেফাজত শেষে এদিন সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি এবং অপর দুই ধৃত বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে আদালতে পেশ করা হয়। কিন্তু সন্দীপ ঘোষকে হেফাজতে চায়নি CBI। ফলে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সহ ৪ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠান বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন আদালতে জানায়, আর জি কর মেডিক্য়ালে দুর্নীতিতে একাধিক ব্য়ক্তির যোগ পাওয়া গেছে। প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে। মোবাইল ফোন, ল্য়াপটপ ও হার্ডডিস্ক ক্লোনিং করতে হবে। ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য় সময় লাগবে। তাই ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget