এক্সপ্লোর

RG Kar Case: দলেরই একাংশের সমালোচনায় সৌগত রায় ! 'দায়বদ্ধতা না থাকার জন্যই..'

Sougata Roy Attacks TMC: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করতে গিয়ে কার্যত তৃণমূলের একাংশকেই নিশানা করলেন দলের চার বারের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করতে গিয়ে, দলেরই একাংশের সমালোচনা করলেন সৌগত রায়। একদিকে যেমন - ডাক্তারদের আন্দোলনের ভবিষ্য়ৎ নেই বলে কটাক্ষ করলেন, তেমনি নিজের দলের একাংশের প্রতি বললেন - দায়বদ্ধতা না থাকার জন্যই, লোকে পদ পেতে উদ্যোগী হয়।

তৃণমূল কংগ্রেসের সাংসদ  সৌগত রায় বলেন, 'আন্দোলনের আজ ভবিষ্যৎ নেই। আন্দোলন সেদিনই কানাগলিতে ঢুকে পড়েছে, যেদিন ওরা আমরণ অনশনের ডাক দিল। এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা পৌরসভা পঞ্চায়েতের দায়িত্বে ঢুকে গেছে। অ্যাবসোলুট পাওয়ার করাপ্ট।' আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করতে গিয়ে কার্যত তৃণমূলের একাংশকেই নিশানা করলেন দলের চার বারের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। প্রশ্ন তুললেন তাঁদের দায়বদ্ধতা নিয়ে, লড়াই-সংগ্রামের ইচ্ছা-মানসিকতা নিয়ে! 

 সৌগত রায় বলেন,' মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটাই আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে। আন্দোলনটা যখন থাকে না, সেই কমিটমেন্টটা  কমে যায়। তখন পোস্ট, পজিশনের জন্য পয়েশচারিং করে। সেটাই হয়েছে। যারা পঞ্চায়েত দখল করেছে, তাদের কমিটমেন্ট অন্যদের তুলনায় কম। তারা সরাসরি আন্দোলন করেনি! ' বিরোধীরা যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তখন, ইঙ্গিতপূর্ণভাবে সৌগত রায় টেনে আনলেন দুর্নীতির সঙ্গে ক্ষমতার নিবিড় সম্পর্ক প্রসঙ্গে উনিশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের বিশিষ্ট ঐতিহাসিক ও নীতিবিশেষজ্ঞ লর্ড অ্যাক্টনের সেই বিখ্য়াত উক্তি 'ক্ষমতার প্রবণতাই দুর্নীতির দিকে ধাবিত হওয়া। একচ্ছত্র ক্ষমতা একচ্ছত্র দুর্নীতির জন্ম দেয়।' 
 
সৌগত রায় আরও বলেন,শহরের একটা অংশ আমাদের বিরুদ্ধে ভোট দেয়! তারাই রাস্তায় নেমেছিল।কারোর হয়তো স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ ছিল। কারোর তোলাবাজি নিয়ে অভিযোগ ছিল। এই সবটা অভয়াকে কেন্দ্র করে এক জায়গায় চলে এসেছিল। যারা বামপন্থী তাদের একটা ইডিওলজিক্যাল কমিটমেন্ট আছে। কিন্তু এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা পৌরসভা পঞ্চায়েতের দায়িত্বে ঢুকে গেছে। অ্যাবসেলিউট পাওয়ার কোরাপ্ট। 

আরও পড়ুন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও বেশি দামে বিক্রির লোভ ! ধুলাগড়ে ২৫৪ বস্তা নিষিদ্ধ চিনা রসুন বাজেয়াপ্ত

গায়ক কেকের মৃত্য়ুর পর বরানগরে এক কর্মসূচিতে সৌগত রায় বলেছিলেন,কলেজ ফেস্টে এত টাকা আসে কোথা থেকে, নিশ্চয় কারও কাছে ‘সারেন্ডার’ করতে হয়! এবার ফের একবার দুর্নীতি-দায়বদ্ধতা নিয়ে সরব হলেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব কি তাঁর কথা শোনে না কি গোটাটাই রাজনৈতিক কৌশল?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget