এক্সপ্লোর

RG Kar Case : সন্ধে থেকে তিন-তিনবার হাসপাতালে ! ধরা পড়ে গেল অভিশপ্ত দিনে সঞ্জয়ের সব গতিবিধি, বিস্ফোরক তথ্য সামনে

RG Kar Case : সিবিআই সূত্রে খবর,  ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয়। প্রথমবার সঞ্জয় আর জি কর হাসপাতালে সঞ্জয় ঢোকে সন্ধে ৬টায়, তারপর ...

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : RG কর কাণ্ডে সিবিআই তদন্ত এগোচ্ছে কোনদিকে ? সঞ্জয় রায়ের পর সামনে আসছে কি আরও কোনও নাম ? সন্দীপ ঘোষকে ম্যারাথন জিক্ষাসাবাদ করে কি মিলল কোনও বড় সূত্র? নির্যাতিতার পরিবার থেকে সাধারণ মানুষ, সকলের নজরই এখন সেইদিকে। এরই মধ্যে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র ধৃত  অভিযুক্ত সঞ্জয় সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে সিবিআই সূত্রে।

সিবিআই সূত্রে খবর,  ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয়। প্রথমবার সঞ্জয় আর জি কর হাসপাতালে সঞ্জয় ঢোকে সন্ধে ৬টায়। জানা যাচ্ছে, সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে এক সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল আর জি কর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। সেখানে যায় তারা। কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে বেরিয়ে যায় দু'জনেয 

আবার রাত ১১টার সময় আর জি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে ঢোকে সঞ্জয়। এবারও কিছুক্ষণ থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয়। তেমনটাই খবর সিবিআই সূত্রে। তৃতীয়বারের জন্য ভোর ৪.০৩ মিনিটে হাসপাতালে ঢোকে সঞ্জয়। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয়, জানতে আর জি কর মেডিক্যালের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। 

সিবিআই সূত্রের খবর, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় ২০ জনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে, ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তাঁরা? হাপাতালের  কার কার যাতায়াত ছিল? সেদিন রাতে কে কে এসেছিল হাসপাতালে?  কোথায় কোথায় তারা ঘুরে বেড়াচ্ছিল? এছাড়াও ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই।

সিবিআই এখন জানতে চায়, সঞ্জয় কি একাই ছিল, নাকি আরও কাউকে দেখা গিয়েছিল ওই দিন, যার বা যাদের ভূমিকা সন্দেহজনক ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি, চারতলার সেমিনার হলের পাশের অংশ কবে থেকে ভাঙা হচ্ছিল, কেন ভাঙা হচ্ছিল, সেই সব বিষয়েও তথ্যও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাওয়া হচ্ছে।  

সোমবার ফের একবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে। সন্দীপের বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে বলে সূত্রের খবর। নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনই দাবি করছে সিবিআই।  

আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার 

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget