এক্সপ্লোর

RG Kar Case : গণধর্ষণ ? সাজাপ্রাপ্ত ছাড়া কি আছে আরও কেউ? হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই

RG Kar Case Update : 'এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের (সিবিআই) মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা?' সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের


সৌভিক মজুমদার, কলকাতা : আরজিকর মামলায় নির্যাতিতার মা বাবা ও আন্দোলনকারীদের প্রশ্নই এবার উঠে শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতির গলায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুললেন, সিবিআই কি মনে করছে, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ই কি একমাত্র নাকি আরও কেউ রয়েছে এই ঘটনার পিছনে? তিনি প্রশ্ন তুলেছেন, আরজি কর  মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের কি মনে হয়েছে কখনও যে , এটা গণ ধর্ষণের ঘটনা? এরকম একাধিক প্রশ্ন করা হল  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। 
 
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জিগ্যেস করেন, তদন্তের কোথাও গিয়ে কি সিবিআই-এর মনে হয়েছে, এটা একজনের কাজ নয় ? মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা? আর তেমনটা যদি মনে হয়ে থাকে, সেক্ষেত্রে সন্দেহভাজন কারা?  সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

সিবিআইকে আদালত প্রশ্ন করে, 'এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন ?'। তারা কি মনে করছে, 'সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?' সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন রেখেছেন, এটা কি শুধুমাত্র একটি গণধর্ষণের মামলা , নাকি এর সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের ঘটনাও জড়িত ? সিবিআইকে কেস 
ডায়েরি নিয়ে আসতে নির্দেশ দেন  বিচারপতি। 

বেশ কিছুদিন ধরেই নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়ে তাঁদের অসন্তুষ্টির কথা জানিয়েছিল। হাইকোর্টের কাছে তাদের তরফে এদিন আর্জি জানানো হয়, যাতে পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতেই হয়।  পরিবারে তরফে আদালতের কাছে আবেদন রাখা হয়, যেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে SIT গঠন করা করে তদন্ত হয়। তারা জানান, এই মামলার ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিকেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি বলেন জানায় পরিবার। যেমন , জিজ্ঞাসাবাদ করা হয়নি হাসপাতালে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের। এছাড়া সেদিন অন-ডিউটি নার্সদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। এছাড়া সেদিন যে অতিরিক্ত সুপার তাঁদের ফোন করে খবর দিয়েছিলেন, তাঁকেও এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরিবারের তরফে আদালতে আবেদন জানানো হয়, যাতে সিবিআই তাদের তদন্তের স্টেটাস রিপোর্ট কোর্টে জমা করতে বলা হয়। 

এদিন রাজ্যের তরফেও  বেশ কয়েকটি প্রশ্ন করা হয়। যেমন , বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কি পরবর্তী পর্যায়ের তদন্ত করা যায়? বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে ? হাইকোর্টে কেন,বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন পরিবার ? প্রশ্ন করা হয় রাজ্যের তরফে। এছাড়া সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের আইনজীবী বলেন, একবছর ধরে তদন্ত হচ্ছে, সিবিআই কী করছে ? গোটা দেশ জানতে চায়। 

হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি  আগামী ২৮ মার্চ ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget