এক্সপ্লোর

RG Kar Case : কেন নতুন চার্জশিট দেওয়া হয়নি এতদিনেও ? প্রশ্ন সকলের, আদালতেই সবটা জানাল CBI

গ্রেফতারির ৯০ দিনে, CBI চার্জশিট দিতে না পারায়, ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ। কেন চার্জশিট দিতে পারল না সিবিআই?

প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শেষ হল সাক্ষ্যগ্রহণ।  চার্জশিট দেওয়ার সময়, ১২৮ জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে, ৫০ জনের তালিকা তৈরি হয়েছিল সাক্ষ্যগ্রহণের জন্য। তাদের মধ্যে ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ হল । 
সোমবার, প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজার সাক্ষ্যগ্রহণ হল।ল এবার, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বয়ান রেকর্ড হবে।

CBI-এর তদন্তকারীরা আশাবাদী, এই মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে গোটা প্রক্রিয়া শেষ হতে পারে এবং আদালত সাজা ঘোষণা করতে পারে। এদিকে গ্রেফতারির ৯০ দিনে, CBI চার্জশিট দিতে না পারায়, ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যা নিয়ে ক্ষোভ ঝরে পড়েছে নিহত চিকিৎসকের মায়ের গলায়। শুধু তাই নয় প্রতিবাদে রাজপথে নেমেছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। জবাব চেয়ে পথে নেমেছে আইএসএফ, এসএফআই, কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে, সোমবার CGO কমপ্লেক্স অভিযানে যান রাত দখল আন্দোলনের অন্য়তম প্রধান মুখ রিমঝিম সিনহা।  সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত চিকিৎসকের মা-ও। অসহায় মায়ের জিজ্ঞাসা, এতদিন হয়ে গেল, CBI কী করল তাহলে? ওদের দু'জনকে ধরেছিল, তাও আবার ছেড়ে দিতে হল চার্জশিট না দিতে পারার জন্য়। তাহলে কি CBI-এর কাছে কিছুই নেই, এটাই ধরে নেমে মানুষ? কী তদন্ত করছে তাহলে তারা? তিনি আরও বলেন, হাসপাতাল থেকে ওর বন্ধুরা যে সমস্ত তথ্য আমাদের জানিয়েছে আমরা সবটা সিবিআই-কে দিয়েছি। তারপরও সিবিআই কি করে বলে কোনও কিছু নেই। আমাদের তো কথা শুনে একবারও মনে হয়নি সিবিআই কিছু পাচ্ছে না। আমি নাম না করে একজনের কথা বলতে চাই। তিনি বলছেন নির্যাতিতার বিচার না পাওয়ার জন্য বাবা মা দায়ী। হ্যাঁ আমি দায়ী এতে  কোনও সন্দেহ নেই। 

সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আমরা সময় মতো চার্জশিট দেব। সঞ্জয় রায়ের বিচারপ্রক্রিয়া যেন প্রভাবিত না হয়, তাই নতুন করে চার্জশিট দেওয়া হয়নি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget