এক্সপ্লোর

RG Kar Case :আদালতে আনা হল সঞ্জয় রায়কে, কী শাস্তি চাইলেন তিলোত্তমার বাবা-মা?

বিচারক অনির্বাণ দাস কী রায় দেন, তার দিকে তাকিয়ে গোটা দেশ। তাই শিয়ালদা আদালতে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। 

পেরিয়ে গিয়েছে ৫ মাস ৯ দিন । আর জি কর মেডিক্যালের নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে এতগুলো দিন। তদন্তে এসেছে নানা মোড়। সমাজ দেখেছে অন্যায়ের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদ। অবশেষে শনিবার, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় রায় দেবেন 
বিচারক অনির্বাণ দাস । তিনি কী রায় দেন, তার দিকে তাকিয়ে গোটা দেশ। তাই শিয়ালদা আদালতে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। 

শিয়ালদা কোর্ট চত্বর এখন পুলিশে ছয়লাপ । এরই মধ্যে কোর্টে আনা হল সঞ্জয় রায়কে। নিরাপত্তার বজ্র আঁটুনিতে নিয়ে যাওয়া হল ভেতরে। আর ট্রেনে করে কোর্টে এলেন নির্যাতিতার মা -বাবা। বললেন, গত দু মাস ধরে চলেছে বিচার প্রক্রিয়া। সব পক্ষেরই কথা শুনেছেন বিচারক । শনিবার রায় ঘোষণার আগে নির্যাতিতার মা - বাবা জানালেন, বিচারপতির উপর ভরসা আছে। তবে এদিনও বললেন, তথ্য গোপন করা হয়েছে, ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। 'নইলে মেয়েটা আমার সঠিক বিচার পেত'

প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন নিহত চিকিৎসকের পরিবারকে প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিল? ময়নাতদন্তই বা তড়িঘড়ি সেরে ফেলা হয়েছিল কেন? ক্রাইম সিন কেন সুরক্ষিত করা হয়নি? ধর্ষণ করে খুনের ঘটনায় ফরেন্সিক পরীক্ষায় ক্রাইম সিনে ধস্তাধস্তির চিহ্ন মিলল না কেন? FIR করতে কেন ১৪ ঘণ্টা দেরি হল? সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরেই কি ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্ত শেষ হয়ে যাবে?  

এই পরিস্থিতিতেই  তদন্তে ধোঁয়াশার দিকগুলো নিয়ে প্রশ্ন তুলে জনতার মধ্যে লিফলেট বিলি করেছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেখানে অনেকগুলি প্রশ্ন তোলা হয়েছে। যেমন, অভয়ার পোস্ট মর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা সম্ভবত কঠিন surface-এ আঘাতের কারণে হতে পারে। কিন্তু 
যদি ম্যাট্রেসে গলা চেপে খুন হয়, তবে scalp-এর নীচে রক্তক্ষরণ কীভাবে?  সেমিনার রুমে কোনও ধস্তাধস্তি বা রক্তের চিহ্ন পাওয়া যায়নি। তাহলে আঘাতটি কোথায় এবং কিসের দ্বারা হয়েছে?  রিপোর্টে দেওয়াল বা অন্য কোথাও কোনও রক্ত বা নমুনার চিহ্ন নেই। তাহলে ঘটনাস্থল আদৌ কি সেমিনার রুম?

অন্যদিকে এদিন আজ আর জি কর-রায় , তাই কোনও বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ। এদিন কোর্টের সামনেই অভয়া মঞ্চ, JDF ও অন্যান্য চিকিৎসক সংগঠন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল। তাতে অনুমতি দিল না পুলিশ। 'স্পর্শকাতর মামলার রায়দান রয়েছে, বিক্ষোভের জেরে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা, জানানো হল পুলিশের তরফে।   

আরও পড়ুন :

'আপনার মেয়ে কিছুটা মারা গেছে' বলা হয়েছিল তাঁকে, বুকে দগদগে ক্ষত নিয়েই রায়ের অপেক্ষা মায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget