এক্সপ্লোর

RG Kar Case: RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'

Victim Family On RG Kar Case : ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, কী বলছেন আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ?

প্রকাশ সিন্হা, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই,কলকাতা: আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? 

আরও পড়ুন, 'ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে ম্যাসাজ নিচ্ছেন তৃণমূল নেতা..'! সোনারপুরে যুব নেতার বিরুদ্ধে বিস্ফোরক TMC কাউন্সিলর পাপিয়া হালদার

ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই। 

আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা-বাবার 'ক্রাইম সিনে' যাওয়ার আবেদনের বিরোধিতা করেন। তখন পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার? কী হয়েছিল বুঝতে আমরা ঘটনাস্থলের টপোগ্রাফি জানতে চাই। আমরা সেমিনার রুমে প্রবেশ করতে চাই না। ক্রাইম সিনের কাছেও যেতে চাই না। অভিযোগকারী তাঁর মেয়েকে হারিয়েছেন। তদন্তে গাফিলতি না থাকলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হাত থেকে এই মামলা CBI-কে দিত না। 

সিবিআইয়ের আইনজীবী পার্থ সারথি দত্ত জানান, এ বিষয়ে তাঁদের কোনও আপত্তি নেই। আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের বাবা বলেন, রাজ্য সরকার এবং CBI একসাথে প্যাক্ট হয়ে গেছে। দশ মাস ধরে CBI কিছু করেনি। সেন্ট্রাল ফরেন যে রিপোর্টগুলো এসেছে সেটাও ভালো করে পড়েনি। ক্রাইম সিন সম্পর্কে cfsl যে প্রশ্নগুলো তুলেছে, সেটাই দেখতে যাবার দরকার আমাদের। সিবিআই কিছু করবে না যা করার আমাদেরকেই করতে হবে। সিবিআই কে আমরা আদালতেই বুঝে নেব।   

আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, আদালত অনুমতি দিলে নিহত চিকিৎসকের মা-বাবাকে ক্রাইম সিনে নিয়ে যেতে তাঁদের কোনও আপত্তি নেই। আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্য়ায় বলেন, একইরকম আছে। কেউ যাইনি ভিতরে। কেউ ঢোকেনি। কোর্টের অর্ডার হলে আমি নিজে নিয়ে যাব। গত বছর ৯ অগাস্ট আরজি কর মেডিক্য়াল কলেজের জরুরি বিভাগের চারতলা থেকে  চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। 
 
এক বছরের মাথায় ৯ অগাস্ট 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এ অংশ নেবেন নিহত চিকিৎসকের মা-বাবা। এই অভিযানে দলীয় পতাকা ছাড়া থাকবেন শুভেনদু অধিকারী সহ বিজেপির নেতা কর্মীরা। কিন্তু যেহেতু রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন, তাই এই নবান্ন অভিযানে না থাকার কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট। কিন্তু ওইদিন অর্থাৎ ৯ অগাস্ট 'কালীঘাট চলো'র ডাক দিয়েছে 'অভয়া মঞ্চ'। তাতে অংশ নেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।আর এরপরই তাঁদেরকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী।চিকিৎসক দেবাশিস হালদার বলেন, নবান্নে অভিযানে যাব না, কারণ ওতে রাজনৈতিক লোকজন থাকবে।এদিন সন্দীপ ঘোষকে আদালত থেকে বের করার সময় বিক্ষোভ দেখায় অভয়ামঞ্চ। ওঠে চোর স্লোগান। 

সেরা শিরোনাম

Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget