এক্সপ্লোর

Sonarpur Incident:'ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে ম্যাসাজ নিচ্ছেন তৃণমূল নেতা..'! সোনারপুরে যুব নেতার বিরুদ্ধে বিস্ফোরক TMC কাউন্সিলর পাপিয়া হালদার

TMC Councilor On Party Member: কসবাকাণ্ডে আবহে এবার নতুন ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা মাসাজের অভিযোগ ! এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার

কলকাতা: কসবাকাণ্ডে এমনিতেই তোলপাড় রাজ্য-রাজনীতি। এদিকে এই আবহেই নতুন ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। গত রবিবার শুভেন্দু বলেছিলেন, 'কলেজে কলেজে মনোজিতরা আছে। এরা ভাইপো গ্যাং।' আজই তিনি সেই গ্যাং এর ছবি প্রকাশ করেছেন। আর তারই মাঝে ফের বিস্ফোরক অভিযোগ উঠল আবার। এবার ফোকাসে সোনারপুর কলেজ। ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাসাজ নিচ্ছেন যুবনেতা প্রতীক কুমার দে। দলেরই যুবনেতার বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। ভিডিও সহ দলের শীর্ষ নের্তৃত্বের কাছে, অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর। দেড় বছর আগে যুবনেতার বিরুদ্ধে অভিযোগ করেও কোনও সুরাহা মেলেনি। উল্টে পদোন্নতি হয়েছে। এমনই অভিযোগে সরব হয়েছেন, পাপিয়া হালদার। যদিও ওই যুবনেতা প্রতীকের দাবি, 'AI দিয়ে বানানো পুরনো ভিডিও।' এবার এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার।

আরও পড়ুন, কসবাকাণ্ডে মনোজিৎ-সহ ৪ অভিযুক্তের ২২ জুলাই পর্যন্ত জেল হেফাজত

তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার: আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে আমি একটা মানুষকে নিয়ে কমপ্লেন করেছিলাম। একজন যুব নেতা ..

প্রশ্ন: আপনার দলের ?

তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার: হ্যাঁ। তৃণমূল কংগ্রেসের যুবনেতা প্রতীক দে। তাঁকে নিয়ে কমপ্লেন করেছিলাম। এটা করেছিলাম, যে বিয়ের প্রস্তাব দিয়েছিল। যখন সেটাকে নাকচ করি, তারপরে বিভিন্নভাবে আমাকে ফিজিক্যালি-মেন্টালি আমাকে হ্যারাসমেন্ট করা শুরু করে। আমার বাড়ির বাইরে হামলা করা থেকে শুরু করে, যাযা নোংরামি করার সে করে। তো আজকের দিনে দাঁড়িয়ে....আমি জানি না, তাঁকে কারা কীভাবে এসে দায়িত্ব পেল। দায়িত্ব দিল।..আমি জানি। আমি জানতাম। তাঁর কী চরিত্র। কতটা কী করতে পারে। আমি জানতাম। তো সে সেই কাজটাই করেছে। সে আরও বেশি করে আত্মপ্রকাশ করছে। যে আমি এইরকম। সবাইকেই দেখিয়ে দিচ্ছে।আগে আমি জানতাম। আমি কিছুটা প্রমাণও দেখিয়েছিলাম। 

প্রশ্ন: অভিযোগ করেছিলেন, কোনও পদক্ষেপ নেয়নি ? কার কাছে অভিযোগ করেছিলেন এবং কী অভিযোগ করেছিলেন ?

তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার: আমি অভিযোগ করেছিলাম,..তারপর পদক্ষেপ বলতে,..দেখুন দলের কাছে অভিযোগ করেছি। আমি একটা কথা বলব, আমাদের দলের কিন্তু সংষ্কৃতি নয়। এটা তাঁরা সঠিকভাবে যদি পর্যবেক্ষণ করে, এবং সঠিকভাবে যদি দেখে, তাহলে... আমি আশাবাদী।আমিও তো দলেরই একজন কর্মী। দলের কাছে যদি ঠিকঠাকভাবে গিয়ে পৌঁছয় বার্তাটা, দল কখনই এবিষয়বস্তুগুলিকে সাপোর্ট করবে না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget